ডেস্ক রিপোর্ট: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১ তম জন্মবার্ষিকী এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার মৈন্দ গ্রামে এফ আর আদর্শ বিদ্যাকানন আয়োজন করেছে 'নজরুল-রবীন্দ্র জয়ন্তী' উদযাপন অনুষ্ঠান।
বুধবার সকালে এফ আর আদর্শ বিদ্যাকানন প্রাঙ্গণে এই অনুষ্ঠান হয়। ‘আয় চলে আয় রে ধূমকেতু, আঁধারে বাঁধ অগ্নিসেতু/ দুর্দিনের এই দুর্গশিরে, উড়িয়ে দে তোর বিজয় কেতন।” প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করে বজলুর রহমান পাঠাগার এবং এফ আর আদর্শ বিদ্যাকাননের শিক্ষার্থীরা।
এ সময় স্কুলের শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকেরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তব্য দেন এফ আর আদর্শ বিদ্যাকানন ও বজলুর রহমান পাঠাগারের পরিচালক পাভেল রহমান, প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) বিলকিছ আক্তার, শিক্ষক নিগার সুলতানা এবং অভিভাবকবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বজলুর রহমান পাঠাগারের সমন্বয়ক তানহা ও নওরিন।
শিক্ষার্থিরা পরিবেশন করে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘তালগাছ’, ‘কানাই মাষ্টার’, ‘আমাদের ছোট নদী’ এবং কাজী নজরুল ইসলামের ‘আমি হব সকাল বেলার পাখি’, ‘লিচু চোর’, ‘সংকল্প’, ‘চল চল চল’ কবিতা।
আবৃত্তিতে অংশ নেয়- তানহা, নওরিন, মিম, সাথী, সাফুয়ান, অর্পণ, নিজবা, ইফরান, আফজাল, জুলফা, রজিব, শাওন, আশরাফুল, স্মৃতি, মাইশা, রিহাম, মরিয়ম, ইকরা, বিল্লাল, জিহাদ, সাদিয়া, তাহিয়া।
স্টাফ রিপোর্টার: রাজনীতিবিদ ও মডেল মেঘনা আলম বলেছেন, তিনি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াননি। রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে ব্যক্তিগত জীবন নিয়ে নানা অপবাদের বিষয়ে কথা বলতে গিয়ে এ দাব ...
ডেস্ক রিপোর্ট: বর্তমান প্রজন্মের শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী সৈয়দ অমি আবারও হাজির হলেন নতুন গান ও মিউজিক ভিডিও নিয়ে। এবার তার সঙ্গে দ্বৈত কণ্ঠে কণ্ঠ মিলিয়েছেন তরুণ প্রজন্মের আরেক জনপ্রিয় গায়িকা আয়েশা মৌস ...
স্টাফ রিপোর্টার: জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে রাজধানীর যাত্রাবাড়ী ও শাহবাগ থানায় দায়ের হওয়া পৃথক দুটি হত্যা মামলায় আগাম জামিন পাননি চিত্রনায়ক রিয়াজ উদ্দিন আহমেদ সিদ্দিক।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ...
স্টাফ রিপোর্টার: নতুন ছবির শুটিং করতে নেপালে গিয়ে বিপাকে বড়পর্দার দুই অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ও রজতাভ দত্ত। নেপালের চিন সীমান্তঘেঁষা রাসুয়া জেলায় ভয়াবহ হড়পা বান ও ফ্ল্যাশ ফ্লাডের জেরে আটকে পড়েছেন ...
সব মন্তব্য
No Comments