স্টাফ রিপোর্টার: ঈদুল আজহা শেষে কর্মস্থলমুখী যাত্রীদের সুবিধায় আন্তঃনগর ট্রেনের ফিরতি টিকিট বিশেষ ব্যবস্থায় অগ্রিম বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। আজ বৃহস্পতিবার ২১ মে বিক্রি হচ্ছে আগামী ৩১ মে যাত্রার টিকিট। শতভাগ টিকিট অনলাইনে দেওয়া হচ্ছে, ফলে কাউন্টারে ভিড় করতে হবে না।
রেলওয়ে জানিয়েছে, আজ সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলে চলাচলকারী রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের সব আন্তঃনগর ট্রেনের টিকিট অনলাইনে উন্মুক্ত করা হয়েছে। আর পূর্বাঞ্চলের ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগের ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টা থেকে। প্রতিদিন নির্ধারিত সময়ে রেলওয়ের ওয়েবসাইট ও রেল সেবা অ্যাপে টিকিট পাওয়া যাচ্ছে।
ঈদ পরবর্তী ফিরতি যাত্রার সূচি অনুযায়ী, ২২ মে বিক্রি হবে ১ জুনের, ২৩ মে বিক্রি হবে ২ জুনের, ২৪ মে বিক্রি হবে ৩ জুনের এবং ২৫ মে বিক্রি হবে ৪ জুনের আন্তঃনগর ট্রেনের টিকিট। একজন যাত্রী একবারে সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন। একাধিক টিকিট কিনলে সহযাত্রীদের নাম ও জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন নম্বর টিকিট কেনার সময় উল্লেখ করা বাধ্যতামূলক। ঈদ উপলক্ষে কেনা কোনো টিকিট ফেরত বা রিফান্ড করা যাবে না।
যাত্রী চাপ সামলাতে মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট হিসেবে বিক্রি করা হবে। তবে এই টিকিটে উচ্চ শ্রেণির কোচে ভ্রমণ করা যাবে না। পাশাপাশি ঈদে পাঁচ জোড়া বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত রয়েছে। এর মধ্যে ঢাকা-দেওয়ানগঞ্জ রুটে ‘তিস্তা স্পেশাল’, চট্টগ্রাম-চাঁদপুর রুটে ‘চাঁদপুর স্পেশাল’ এবং জয়দেবপুর-পার্বতীপুর রুটে ‘পার্বতীপুর স্পেশাল’ উল্লেখযোগ্য। কোরবানির পশু পরিবহনের জন্য ২২ ও ২৩ মে ঢাকা-জামালপুর রুটে দুটি ‘ক্যাটল স্পেশাল’ ট্রেনও চলবে।
রেলওয়ে কর্তৃপক্ষ যাত্রীদের নির্ধারিত সময়ে অনলাইনে টিকিট কাটার অনুরোধ জানিয়েছে। পাশাপাশি জাতীয় পরিচয়পত্রের সঙ্গে মিল রেখে টিকিটের তথ্য দিতে বলা হয়েছে, যাতে যাত্রাকালে কোনো জটিলতা না হয়।
স্টাফ রিপোর্টার: সংবিধানে আল্লাহর প্রতি পূর্ণ ঈমান ও আস্থা পুনঃস্থাপন, নামাজ কায়েম এবং রাষ্ট্রীয়ভাবে যাকাত ব্যবস্থা চালু করার দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুজিবুর রহমান। সংসদ সদস্যদ ...
ডেস্ক রিপোর্ট: সরকারি দাপ্তরিক যোগাযোগ, নথিপত্র ও সারসংক্ষেপে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’, ‘মাননীয়’সহ কোনো সম্মানসূচক শব্দ ব্যবহার না করার সিদ্ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল রুটে ৭৩০টি বেয়ারিং প্যাড ত্রুটিপূর্ণ পাওয়ার বিষয়ে সংসদে ব্যাখ্যা দিয়েছেন সড়ক ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।বুধবার (৯ সেপ্টেম্বর) জাতী ...
স্টাফ রিপোর্টার: দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চায় নির্বাচন কমিশন। এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।তিনি আজ বুধবার (০৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর রাজ ...
সব মন্তব্য
No Comments