ভোলা প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিনে জান্নাত বেগম (২১) নামের এক নারী একসঙ্গে তিনটি ছেলে সন্তান প্রসব করেছেন।শুক্রবার (১৬ জুলাই) বিকেলে ভোলা শহরের কালিবাড়ী রোড এলাকার ফাতেমা মেমোরিয়ার হাসপাতালে স্বাভাবিকভাবে এ তিন শিশুরা ভূমিষ্ঠ হয়।
একসঙ্গে তিনটি সন্তান প্রসব হওয়া জান্নাত বেগম বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের মনিরাম গ্রামের নূর মাহমুদের স্ত্রী।
ভোলা ফাতেমা মেমোরিয়ার হাসপাতালে ডাক্তার মো. খালিদ আহম্মদ শাকিল এ প্রতিনিধিকে জানান, গৃহবধু জান্নাত বৃহস্পতিবার সকাল ১১টার দিকে ফাতেমা মেমোরিয়াল হাসপাতালে ভর্তি হন। পরে শুক্রবার নরমাল ডেলিভারির মাধ্যমে বিকেল ৩টা ৫৫ মিনিটে প্রথম সন্তান, ৪টায় দ্বিতীয় সন্তান ও ৪টা ৫ মিনিটে তৃতীয় সন্তান প্রসব করেন।
তিনি আরও বলেন, ওই গৃহবধূ প্রেগনেন্সির সাড়ে ৮ মাসের সময় তিনটি সন্তানের প্রসব করেছেন। ফলে নবজাতকদের ওজন স্বাভাবিকের তুলনায় কম হয়েছে। দুটি শিশুর ওজন দেড় কেজি ও একটির ওজন সোয়া কেজি। মূলত প্রসবের সময় স্বাভাবিক শিশুর ওজন আড়াই কেজির মতো হয়। তবে শিশু তিন শিশু এবং তাদের মা বর্তমানে সুস্থ আছেন।
এদিকে একসঙ্গে তিন সন্তান প্রসবের খবর ছড়িয়ে পরলে শত শত নারী-পুরুষ শিশুদের দেখতে হাসপাতালে ভিড় করেন।
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন।আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫ ...
স্টাফ রিপোর্টার: দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল ভূখণ্ডের সঙ্গে স্থায়ীভাবে যুক্ত করতে বড় ধরনের যোগাযোগ অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনা করছে সরকার। আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে সড়ক ও সেতু নির্মাণের মাধ্যম ...
বিশেষ প্রতিনিধি, নয়াদিল্লি: ভারতে অনুষ্ঠিতব্য ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ সেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান যোগ দেবেন কি না, সে বিষয়ে নতুন কোনো তথ্য নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন ...
ডেস্ক রিপোর্ট: পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আজ জাতিসংঘ সাধারণ পরিষদের (UNGA) ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। আগামী এক বছর তিনি জাতিসংঘের সর্বোচ্চ প্রতিনিধিত্বশীল ও বৈশ্বিক বহুপা ...
সব মন্তব্য
No Comments