উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: উজিরপুর পৌর ফুটবল লীগ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় নির্ধারিত সময়ে কোন গোল না হওয়ায় ট্রাই ব্রেকারে হলুদ দল ৪-৩ গোলে কমলা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। ৬ নভেম্বর শনিবার বিকাল ৩টায় উজিরপুর সরকারি ডব্লিউ ইউনিয়ন ইনস্টিটিউশন মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে খেলা উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু। খেলা উদ্বোধন করেন উজিরপুর পৌরসভার মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী, খেলা পরিচালনা কমিটির সভাপতি সামসুল হক সিকদারের সভাপতিত্বে এবং ট‚র্ণামেন্ট কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন বাচ্চু ফকিরের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য এস.এম জামাল হোসেন, মডেল থানার অফিসার ইনচার্জ আলী আর্শাদ, ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, প্রধান শিক্ষক শাহে আলম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উজিরপুর বি,এন,খান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অশোক কুমার রায় চৌধুরী, শেরে বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক এ্যাডঃ সালাউদ্দিন শিপু, এ্যাডঃ শহিদুল ইসলাম, সাবেক সহ-সভাপতি অশোক কুমার হাওলাদার, ইউপি চেয়ারম্যান সরোয়ার হোসেন, সমাজসেবক কবির হাওলাদার, প্রেসক্লাবের সভাপতি মহসিন মিঞা লিটন, সাবেক সভাপতি আঃ রহিম সরদারসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ। খেলাশেষে বিজয়ী চ্যাম্পিয়ন হলুদ দলের অধিনায়ক আল আমিনের হাতে ৪২ ইঞ্চি এলইডি টিভি এবং রানার্সআপ কমলা দলের অধিনায়ক রিপন মোলøার হাতে ৩২ ইঞ্চি ও তৃতীয় স্থান অধিকারী গোলাপী দলের অধিনায়ক মোঃ নয়ন কে ২৪ ইঞ্চি এলইডি টিভি প্রদান করেন। আয়োজক কমিটি শ্রেষ্ঠ গোলদাতা, শ্রেষ্ঠ খেলোয়াড়সহ সকল খেলোয়াড়দের সম্মানী পুরস্কার প্রদান করেন এবং অতিথিদের মাঝে ক্রেষ্ট বিতরণ করা হয়। খেলায় মোট ৮টি দল অংশগ্রহন করে। ১১ অক্টোবর উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়।
স্টাফ রিপোর্টার: শেষ হলো ব্যালন ডি’অরের মনোনয়ন ঘোষণা। আর তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গেই আলোচনার কেন্দ্রে লিওনেল মেসি। ২০২৩ সালে সর্বশেষ এই পুরস্কার জেতা আর্জেন্টাইন মহাতারকা দুই বছর পর আবারও জায়গা কর ...
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের দুই দিনব্যাপী বাছাই পর্ব। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় ...
স্টাফ রিপোর্টার: মহিলা এশিয়া কাপ ২০২৬ এর গ্রুপ পর্বের হাই-ভোল্টেজ ম্যাচে লজ্জার রেকর্ড গড়ল পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার ভারতের বিপক্ষে মাত্র ৫৫ রানে অল আউট হয়ে গেছে ফা ...
স্টাফ রিপোর্টার: এশিয়ান গেমসের মঞ্চে ক্রিকেটে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে গড়া দল। ২০তম এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ব ...
সব মন্তব্য
No Comments