সুব্রত সানা: দেশব্যাপী বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেফতারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, “সম্প্রতি সরকার বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদেরকে গ্রেফতারে উন্মত্ত হয়ে উঠেছে। গতকালকেও বিরোধী দলের কয়েকজন শীর্ষস্থানীয় নেতৃবৃন্দকে গ্রেফতার করা হয়। এর আগে ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকসহ বেশ কয়েকজন নেতৃবৃন্দকে গ্রেফতার করা হয়েছে। নেতাকর্মীদের বাড়ীতে বাড়ীতে তল্লাশীর নামে হয়রানী করা হচ্ছে। আওয়ামী ফ্যাসিবাদী দু:শাসনের বিরুদ্ধে প্রতিবাদী নেতৃত্বকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে এবং নেতাকর্মীদের মনোবল ধ্বংস করতেই বর্তমান ফ্যাসিস্ট সরকার বিএনপি এবং বিরোধী দলের নেতৃবৃন্দকে গ্রেফতার করছে। জুলুমবাজ সরকারের দমন-নিপীড়ণে জাতীয়তাবাদী শক্তিসহ বিরোধী নেতাকর্মীরা গ্রেফতারের ভয়ে ভীত নয় বরং আরো বলীয়ান হয়ে বর্তমান ভোটারবিহীন শাসকগোষ্ঠীর দুঃশাসনের বিরুদ্ধে প্রতিবাদী হয়ে উঠবে। সরকারের কোন গণভিত্তি নেই। সরকারের দুঃশাসন, দুর্নীতি, দমন-নিপীড়ণে দেশবাসী অতিষ্ঠ। রাজনীতি, নির্বাচন ও প্রশাসনকে অন্যায়ভাবে নিয়ন্ত্রণ করতে গিয়ে সরকার রাষ্ট্রের গণতান্ত্রিক চরিত্রকেই গুম করে ফেলেছে। রাষ্ট্র পরিচালনায় সর্বক্ষেত্রে ব্যর্থতা এবং সর্বোপরি করোনা মহামারীর ভয়াবহ দুঃসময়ে জনগণের কল্যাণে কাজ না করার ফলে সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে এবং সরকারের বিরুদ্ধে জনরোষ সৃষ্টি হয়েছে। জনরোষ থেকে নিজেদের রক্ষা এবং আন্দোলন ও পতনের ভয়ে ভীত হয়ে তাদের ভয়ঙ্কর ক্রুদ্ধতার বিষাক্ত ছোবল গিয়ে পড়ছে বিরোধী নেতাকর্মীদের ওপর। বর্তমান ফ্যাসিস্ট সরকার জুলুম-নির্যাতন, গ্রেফতার, হামলা-মামলা, হত্যা, গুমসহ সন্ত্রাসের পথকেই ক্ষমতা আঁকড়ে রাখার অবলম্বন হিসেবে বেছে নিয়েছে। নিজেদের ব্যর্থতা, অযোগ্যতা, অদক্ষতা এবং দেশের প্রকৃত চিত্র ও সমস্যা আড়াল করতে অহেতুক নতুন নতুন বিতর্ক সৃষ্টি করছে। জোর করে ক্ষমতা ধরে রাখতে গিয়ে সরকার এখন পুরোপুরি দেউলিয়া হয়ে গেছে। এমন দুর্বিষহ পরিস্থিতিতে সরকারের উন্মত্ত আচরণ প্রতিহত করতে সকল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের কমিউনিস্ট পার্টি পল্টন শাখার সম্পাদক রফিজুল ইসলাম রফিকের সভাপতিত্বে ও সহ-সম্পাদক রবিউল ইসলাম রবির সঞ্চলনায় রাজধানীর পুরান পল্টন মোড়ে হামে তিনশতাধিক শিশুর মর্মান্তিক মৃত্যু ...
ডেস্ক রিপোর্ট: ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক অন্যায়ভাবে দুই বাংলাদেশিকে নিহত করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জ ...
স্টাফ রিপোর্টার: বর্তমান জাতীয় সংসদকে সংবিধান সংস্কার পরিষদে রূপান্তরের বিষয়ে আশাবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।শনিবার সকালে রাজধানীর গুলশ ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দলের সর্বস্তরের নেতাকর্মীদের সহযোগিতা চেয়েছেন।তিনি বলেন, ‘দলের সমর্থন ও সমন্বয় ছাড়া সরকারের পক্ষে সফল হওয়া স ...
সব মন্তব্য
No Comments