মাহমুদুর রহমান তুরান (ফরিদপুর) ভাঙা : প্রতিষ্ঠা বার্ষিকীতে অঙ্গিকার করতেছি আমরা আন্দোলনের মাধ্যমে বেগম জিয়াকে মুক্ত করব’ বলে মন্তব্য করেছেন ভাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আইয়ুব মোল্লা ।
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ভাঙ্গা সরকারি হাসপাতালের পাশে বালুর মাঠ প্রাঙ্গণে শনিবার সকালে আয়োজিত সমাবেশে তিনি এ মন্তব্য করেন। সমাবেশ শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কেক কাটা হয়।
আইয়ুব মোল্লা, ‘নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীন ছাড়া কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। দেশনায়ক তারেক রহমান খুব শিগগিরই কঠোর আন্দোলনের নির্দেশনা দেবেন, আমরা আন্দোলন সফল করতে সব নেতাকর্মী ঐকবদ্ধভাবে রাজপথে ঝাঁপিয়ে পড়ব।’
পরে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুস্থতা কামনা করেন তিনি।
উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শিকদার সাইদুর রহমান মিঠুর সঞ্চালনায় বক্তব্য রাখেন-উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ফজলে সোবহান শামিম, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম.এ.ওয়াদুদ, শহিদুল ইসলাম বিটু, যুগ্ম আহ্বায়ক ওসমান মুন্সি,উপজেলা কৃষক দলের সভাপতি সাঈদ মুন্সি,সাধারন সম্পাদক খন্দকার আব্দুস সামাদ,স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সজিব মাতুব্বর,উপজেলা মৎসজীবি দলের সাধারন সম্পাদক সোহেল ।
এ সময় উপস্থিত ছিলেন- জেলা যুবদলের যুগ্মসম্পাদক শেখ কামরুল হাসান, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ সদরুজ্জামান নফিজ,শফিকুল ইসলাম পলাশ,উপজেলা শ্রমিক নেতা আক্তার মুন্সি প্রমুখ।
স্টাফ রিপোর্টার: জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত শীর্ষ নেতাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরে : হৃদরোগসহ বিভিন্নরোগে আক্রান্ত অসুস্থ বীর মুক্তিযোদ্ধা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুর রইচ সেরনিয়াবাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল তিনটার দিকে বরিশা ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকা থেকে পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার মো. আজিজুল হক আরজুকে আটক করেছে পুলিশ।মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম ...
স্টাফ রিপোর্টার: মালয়েশিয়ায় বাংলাদেশি জনশক্তি রপ্তানিতে কথিত সিন্ডিকেট ব্যবস্থা বাতিল করে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও উন্মুক্ত প্রতিযোগিতার ভিত্তিতে সকল বৈধ ও লাইসেন্সধারী রিক্রুটিং এজেন্সিকে কাজের সুযোগ ...
সব মন্তব্য
No Comments