রাহাদ সুমন,বরিশাল ব্যুরে : হৃদরোগসহ বিভিন্নরোগে আক্রান্ত অসুস্থ বীর মুক্তিযোদ্ধা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুর রইচ সেরনিয়াবাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল তিনটার দিকে বরিশালের আগৈলঝাড়া উপজেলার সেরাল গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তীতে ওইদিন বিকেলে তাকে একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোর্পদ করেছে পুলিশ।
বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত বরিশালের আগৈলঝাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক এবং জেলা শাখার সদস্য।
রইচ সেরনিয়াবাতের স্ত্রী এলিনা জাহিন পুতুল জানিয়েছেন, বিকেল তিনটার দিকে আগৈলঝাড়া থানার ওসি বাড়িতে এসে কথা বলার জন্য তার অসুস্থ স্বামীকে ডেকে নিয়ে যায়। পরবর্তীতে কোন মামলা ছাড়াই তাকে (রইচ সেরনিয়াবাত) গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয়।
তিনি আরও জানিয়েছেন, ওইদিন বিকেলে নাটকীয় মামলায় গ্রেপ্তার দেখিয়ে তার অসুস্থ স্বামীকে আদালতে প্রেরণ করা হয়েছে। এ
মুক্তিযোদ্ধার স্ত্রী বলেন, আমার স্বামী দীর্ঘদিন থেকে হৃদরোগসহ বিভিন্নরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এছাড়া তার বিরুদ্ধে কোন মামলাও নেই। তারপরেও শুধু আওয়ামী লীগকে ভালবাসার অপরাধে কোন মামলা ছাড়াই পুলিশ আমার অসুস্থ স্বামীকে গ্রেপ্তার করেছে।
আগৈলঝাড়া থানার ওসি মো. মাসুদ খান জানিয়েছেন, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতা আব্দুর রইচ সেরনিয়াবাতকে সন্ত্রাস বিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোর্পদ করা হয়েছে।
স্টাফ রিপোর্টার: রাজধানীর পল্লবী ও রূপনগর এলাকায় মাদক, চাঁদাবাজি ও দখলদারত্বের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, দলের নাম কিংবা তাঁ ...
স্টাফ রিপোর্টার: ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহী-অভ্যুত্থানের ঐতিহাসিক ঘটনার স্মরণে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আজ ৭ নভেম্বর শনিবার বিকাল ৪ টায় জিপিও'র সামনে শহীদ কর্নেল তাহের ...
ময়মনসিংহ অফিস: ছাত্র-জনতার গণ অভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি ...
ডেস্ক রিপোর্ট: কুষ্টিয়া-৩ আসনের এমপি মুফতি আমির হামজা বাড়িতে নেই এবং তার মোবাইল নম্বরও বন্ধ রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। শুক্রবার (৬ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়ে ...
সব মন্তব্য
No Comments