ডেস্ক রিপোর্ট: চলচ্চিত্র অভিনেত্রী পরি মনি ও রাজের বিবাহ বিচ্ছেত হয়েছে। পরি মনি নিজেই রাজকে ডিভোর্স দিয়েছেন। এই বিবাহ বিচ্ছেদ হওয়ায় তা ফেইসবুক আইডি থেকে একটি স্ট্যাটাস দিয়েছে। স্ট্যাটাসে বিবাহ বিচ্ছেদে কেনো যেতে হয়েছে তার একটা ব্যাখ্যা তুলে ধরেন পরি মনি।
তার স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হয়েছে।
নিশ্চই এই স্ট্যাটাস এর কথা মনে আছে অনেকেরই! সেবাও রাজ পাঁচ দিনের মাথায় বাসায় ফিরে আমার ফেইসবুক থেকে এটা ডিলিট করে দিয়েছিল।তারপর এসব ঘটনার সে পুনরাবৃত্তি করেছে বার বার। সরি বলা, না খেয়ে থাকা, পা ধরে মাফ করে দাও আর হবে না, এমনকি সুইসাইড এর মতো হুমকিতেও ব্যাকমেইলের শিকার হতে হয়েছে আমাকে! একই রকম ভুলের ক্ষমা কতো বার করা যায় আমি জানি না। আমি শুধু সব ভুলে সুন্দর স্বাভাবিক একটা পারিবারিক সম্পর্ক চেয়েছিলাম। কিন্তু সে কখনোই এই সম্পর্কটাকে ওউন করেনি। সবার সামনে আমার বৌ, আমার বাচ্চা করে বেড়ানো ভয়ংকর মানুষ একজন। যে কিনা এই সম্পর্কটাকে শুধু নিজের স্বার্থে ইউজই করে গেলো প্রতিনিয়ত!
আমি একজন ভয়ংকর মানুষকে বার বার সুযোগ দিয়েছি। সেও সুযোগ পেতো কারন আইনগতভাবে তার সাথে আমার বিবাহ বিচ্ছেদ হয়নি।
এসবে বারবার আমি অসম্মনিত হয়েছি আপনাদের কাছেও।
আমাকে ক্ষমা করবেন।
***আমি তাকে অফিসিয়ালি ডিভোর্স দিয়েছি।খুবই স্বাভাবিক ওয়েতে। এটাও তাকে আমার এক প্রকার ক্ষমা করে দেয়া। না হয় আমার সাথে যে অন্যায়গুলো করেছে তাতে তার জেল হওয়ার কথা।
বিঃদ্রঃ আমার ছেলের যাবতীয় খরচ মানে ভরণপোষণ থেকে আগামীতে পড়াশোনা যা কিছু আছে সব একা বহন করবো। এতো দিন যেভাবে করেছি। বাচ্চার ফুল গার্ডিয়ানশিপ এখন তার মা'র। এ বিষয় যা কিছু বলার আমার আইনজীবীরা বরবেন।
ধন্যবাদ
স্টাফ রিপোর্টার: পূর্ণিমা এক সময়ের হার্টথ্রব নায়িকা। মান্না, রিয়াজ এবং শাকিব খানের সঙ্গে অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন। পূর্ণিমা চ্যানেল আইতে বিভিন্ন সময়ে এসেছেন। কিন্তু সে আসাটা ছিল একেবারেই সাদামাট ...
ডেস্ক রিপোর্ট: ইউকে আর্টস কাউন্সিলের অর্থায়নে বাংলাদেশি আর্টিস্ট ডেভেলপমেন্ট এজেন্সি-বাডার সার্বিক তত্ত্বাবধানে ক্রিয়েটিভ আর্টিস্টস কমিশনের জন্য বিভিন্ন মাধ্যমের মোট ছয়জন শিল্পীকে বিজয়ী ঘোষণা করা হয়ে ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন অভিনেতা শিবা শানু এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অভিনেতা জয় চৌধুরী। শনিবার ভ ...
স্টাফ রিপোর্টার: মৃত্যুর প্রায় ৩০ বছর পর চিত্রনায়ক সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের অনুমতি বাতিল করেছেন আদালত। মঙ্গলবার ২৩ জুন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত বাদীপক্ষের আবে ...
সব মন্তব্য
No Comments