ডেস্ক রিপোর্ট: ছেলে যখন ক্লাব ফুটবলের হয়ে প্রথম গোল করে উচ্ছ্বাস প্রকাশ করছে, তখন হাসপাতালে শয্যাশায়ী বাবা মৃত্যুর কোলে ঢলে পড়েন।
এমনই হৃদয়বিদারক বাস্তবতাকে মেনে নিতে হয়েছে ম্যানচেস্টার সিটির ডিফেন্ডার নাথান আকে। নেদারল্যান্ডসের জাতীয় দলের খেলোয়াড়ও তিনি।
চ্যাম্পিয়নস লিগে বুধবার রাতে গোলোৎসবে মাতে ম্যানচেস্টার সিটি। আরবি লাইপজিগকে ৬-৩ গোলে হারিয়েছে তারা।
এদিন ম্যাচের ১৬তম মিনিটে প্রথম গোলটি করেছিলেন আকে। তার ওই কীর্তি দেখেছিলেন ক্যান্সারে আক্রান্ত বাবা ময়েজ। এর পরই মারা যান তিনি।
নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এমনটিই জানিয়েছেন সিটি তারকা আকে।
সদ্য প্রয়াত বাবাকে উদ্দেশ্য করে ইনস্টাগ্রামে আকে লিখেছেন, ‘আমি জানি আপনি আমার সঙ্গে আছেন। সবসময় আমার হৃদয়ে থাকবেন। এই গোলটা আপনার জন্য, বাবা।’
ভক্ত-অনুরাগীদের উদ্দেশ্যে আকে লিখেছেন, ‘গতকাল কিছু কঠিন সময়ের পর আমি চ্যাম্পিয়নস লিগে গোল করলাম। আর এর কয়েক মিনিট পরই বাবা মারা গেছেন। তখন আমার মা ও ভাই পাশে ছিল। আমার মনে হয় এটাই অর্থবহ, আমাকে খেলতে দেখলে সবসময় বাবা আনন্দিত হতো আর গর্ব অনুভব করত। গত কয়েক সপ্তাহ ছিল আমার জীবনের সবচেয়ে কঠিন। আমার বাবা খুব অসুস্থ ছিলেন আর কোনো চিকিৎসাও সম্ভব ছিল না। আমি খুব ভাগ্যবান যে আমার বাগদত্তা, পরিবার ও বন্ধুদের কাছ থেকে সমর্থন পেয়েছি।’-যুগান্তর
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের দুই দিনব্যাপী বাছাই পর্ব। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় ...
স্টাফ রিপোর্টার: মহিলা এশিয়া কাপ ২০২৬ এর গ্রুপ পর্বের হাই-ভোল্টেজ ম্যাচে লজ্জার রেকর্ড গড়ল পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার ভারতের বিপক্ষে মাত্র ৫৫ রানে অল আউট হয়ে গেছে ফা ...
স্টাফ রিপোর্টার: এশিয়ান গেমসের মঞ্চে ক্রিকেটে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে গড়া দল। ২০তম এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ব ...
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির অবসরের ঘোষণার পর স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোর আবেগঘন বার্তা ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।সোমবার (৩১ আগস্ট) ইনস্টাগ্রামে আন্তর্জাতিক ফুটবল থে ...
সব মন্তব্য
No Comments