ডেস্ক রিপোর্ট: বিতর্কিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সঙ্গে যুক্ত হয়েছিলেন দেশের জনপ্রিয় তারকা রাফিয়াত রশিদ মিথিলা। তিনি ছাড়াও প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্ত হয়েছিলেন তাহসান খান ও শবনম ফারিয়া। জনপ্রিয় তারকাদের সমন্বয় করার সুবাদে ইভ্যালির নাম-পরিচিতি উল্লেখযোগ্য হারে বেড়ে গেলেও, সেটা তলানিতে ঠেকতে খুব বেশি সময় লাগেনি। গ্রাহকদের পণ্য ডেলিভারি না দেওয়া এবং অর্থ আত্মসাতের নানা অভিযোগ প্রতিষ্ঠানটির বিরুদ্ধে।
তাহসান, মিথিলা এবং ফারিয়া কেউই এখন আর এই প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত নেই। এই তিন তারকার কেউ ইভ্যালি ছেড়েছেন প্রতিষ্ঠানটির বিতর্কিত কর্মকাণ্ডের জন্য, আবার কেউ ছেড়েছেন লেনদেনে অসঙ্গতির কারণে।
চলতি বছরের ১৫ মে ইভ্যালিতে শুভেচ্ছাদূত হিসেবে যোগ দেন মিথিলা। ওই দিন তাহসানসহ ইভ্যালির একটি বিশেষ লাইভে অংশ নেন তিনি। এর দুই মাস পর চুক্তি বাতিল করেন এই অভিনেত্রী।
ইভ্যালির সঙ্গে না থাকার বিষয়টি নিশ্চিত করে মিথিলা গণমাধ্যমকে বলেন, ‘আমি জয়েন করার দুই মাসের মধ্যে দেখি নানা জটিলতা। আগে তো এতো কিছু টের পাইনি। তবে আমি চাই না এই সময়ে ইভ্যালি রিলেটেড কোনো খবরে আসতে। আমার আরও অনেক কাজ আছে, সেগুলো নিয়েই এখন ব্যস্ত আমি।’
অর্থ আত্মসাতের অভিযোগে ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল এবং তার স্ত্রী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনের নামে মামলা দায়ের করেন এক ভুক্তভোগী। সেই মামলার প্রেক্ষিতে গেলো বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৪টায় রাজধানীর মোহাম্মদপুরে ইভ্যালি এমডি রাসেলের বাসায় অভিযান চালায় র্যাব। অভিযান শেষে বিকেল ৫টা ২০ মিনিটে এ দম্পতিকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে এই দম্পতির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা মহানগর হাকিম আতিকুল ইসলাম এই আদেশ দেন।
প্রসঙ্গত, ইভ্যালি নানা প্রলোভনের মাধ্যমে মানুষের সঙ্গে প্রতারণা করেছে। প্রতিষ্ঠানটির হাজার কোটি টাকা দেনা রয়েছে। দেশীয় বা আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কাছে দায়সহ ইভ্যালিকে বিক্রি অথবা দেউলিয়া ঘোষণার পরিকল্পনা করেছিলেন ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল।-আমাদের সময়.কম
স্টাফ রিপোর্টার: সোনালি পর্দার সেই অমর স্মৃতির উত্তরাধিকার নিয়ে এবার চলচ্চিত্রের আঙিনায় এক নতুন লড়াইয়ের সুর বেজে উঠেছে। দুই কিংবদন্তির উত্তরসূরি এক হয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির হাল ধরতে। আ ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, চলচ্চিত্র কেবল বিনোদনের মাধ্যম নয়, বরং মানুষের দৃষ্টিভঙ্গি, চিন্তাধারা ও মনোজগৎ নির্মাণের একটি অত্যন্ত শক্তিশালী মাধ্যম। তিনি বলেন ...
ডেস্ক রিপোর্ট: মুক্তির আগেই আলোচনার কেন্দ্রে চলে আসা ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমা নিয়ে এবার মুখ খুললেন চিত্রনায়িকা মৌসুমী। এর আগে একই ইস্যুতে কড়া প্রতিবাদ জানিয়েছিলেন তার স্বামী ও অভিনেতা ওমর সানী। গত ...
ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রে চলচ্চিত্র নির্মাণে অনুদান ও দুটি আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছেন গবেষক ও নির্মাতা আহমেদ তাহসিন শামস। সম্প্রতি তাঁর প্রামাণ্যচিত্র ‘দ্য ওয়াটার রিডার্স’ যুক্তরাষ্ট্রের ‘ল ...
সব মন্তব্য
No Comments