স্টাফ রিপোর্টার: বিভিন্ন ক্ষেত্রে ধারাবাহিক উদ্ভাবনের স্বীকৃতি সরূপ বার্সেলোনায় চলমান মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (এমডব্লিউসি)-এ চারটি পুরস্কার অর্জন হুয়াওয়ে। পুরস্কারগুলো হলো- গ্লোমো’র ‘বেস্ট মোবাইল ইনোভেশন ফর ইমার্জিং মার্কেটস’, ‘ফাইভজি ইন্ডাস্ট্রি চ্যালেঞ্জ’, বেস্ট মোবাইল টেকনোলজি ব্রেকথ্রু’ এবং ‘বেস্ট মোবাইল নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার’।
হুয়াওয়ের পরিবেশবান্ধব, সহজ ও সম্প্রসারণশীল রুরাললিঙ্ক উদ্যোগের জন্য জিএসএমএ’র কাছ থেকে গ্লোমো’র ‘বেস্ট মোবাইল ইনোভেশন ফর ইমার্জিং মার্কেটস’ পুরস্কার পেয়েছে। উদ্ভাবন ও উদ্ভাবনী প্রযুক্তি ব্যবহার করে প্রত্যন্ত অঞ্চলে সিনারিও-ভিত্তিক নেটওয়ার্ক সমাধানে হুয়াওয়ের কাজের স্বীকৃতি স্বরূপ হুয়াওয়েকে এ পুরস্কার প্রদান করা হয়।
অন্যদিকে, জিএসএমএ’র ফাইভজি হাবের সাথে গ্লোমো’র ‘ফাইভজি ইন্ডাস্ট্রি চ্যালেঞ্জ’ পুরস্কার অর্জন করে হুয়াওয়ে, মিডিয়া ও চায়না মোবাইল। সম্পূর্ণরূপে ফাইভজি দ্বারা সংযুক্ত খাতসংশ্লিষ্ট সবচেয়ে বড় প্রকল্পের জন্য এ স্বীকৃতি দেয়া হয়।
হুয়াওয়ে এর এফডিডি বিমফর্মিং সিরিজের জন্য জিএসএমএ গ্লোমো ‘বেস্ট মোবাইল টেকনোলজি ব্রেকথ্রু’ পুরস্কার অর্জন করে। এ অ্যাওয়ার্ড বিশ্বব্যাপী মানসম্পন্ন আলট্রা-ওয়াইডব্যান্ড, প্রিসাইস মাল্টি-অ্যান্টেনা বিমফর্মিং ও গ্রীন ডেভেলপমেন্টে হুয়াওয়ের প্রতিশ্রুতির স্বীকৃতিস্বরূপ।
এছাড়াও, নিজেদের উদ্ভাবনী পণ্যের মাধ্যমে আরও কার্যকরী ফাইভজি নেটওয়ার্ক নির্মাণের মাধ্যমে ম্যাসিভ-এমআইএমও -(মাল্টিপল-ইনপুট মাল্টিপল-আউটপুট) এ যুগান্তকারী পরিবর্তন আনতে ভূমিকা রাখার জন্য স্বীকৃতিসরূপ হুয়াওয়ের মেটাএএইউ সিরিজের জন্য প্রতিষ্ঠানটিকে জিএসএমএ’র গ্লোমো’র ‘বেস্ট মোবাইল নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার’ পুরস্কার প্রদান করা হয়।
ডেস্ক রিপোর্ট: তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে তাদের রিয়েলমি সি১০০আই নিয়ে এসেছে, যা এই সেগমেন্টের ব্যাটারি পারফরম্যান্সে নতুন মানদণ্ড নির্ধারণ করেছে। নিরবচ্ছিন্ন ...
ডেস্ক রিপোর্ট: এন্ট্রি-লেভেল সেগমেন্টে ফ্ল্যাগশিপ লুকের নতুন স্মার্টফোন আনছে অপো। শীঘ্রই দেশের বাজারে উন্মোচন হতে যাচ্ছে অপো এ৬সি। অপো জানায়, স্টাইল ও এলিগেন্ট ডিজাইন চাওয়া ব্যবহারকারীদের জন্য ফ্ ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : ডিজেল সংকটে যখন দিশেহারা কৃষক, ঠিক তখনই আশার আলো দেখাচ্ছেন কুষ্টিয়ার দৌলতপুরের যুবক মনিরুল ইসলাম। অব্যবহৃত পোড়া মবিল থেকে তিনি উদ্ভাবন করেছেন ডিজেলের বিকল্প জ্বালানি ম্য ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের ইলেকট্রিক ভেহিকল (ইভি) মার্কেটের বিভিন্ন ডিজাইনের বাইকগুলো এতদিন মূলত নিত্যদিনের যাতায়াতের বাহন হিসেবেই পরিচিত ছিল। এই পরিবেশবান্ধব যাতায়াতের ধারণায় এবার গতির থ্রিল ...
সব মন্তব্য
No Comments