স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় দেশে হামে সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে মোট ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ২৯ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত হামে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৪৯ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাওয়া তথ্যে এ চিত্র উঠে এসেছে। তথ্যটি ২৮ অক্টোবর সকাল ৮টা থেকে ২৯ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার।
গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর মৃত্যু হয়েছে ৭ জন। এর মধ্যে ঢাকার বাইরে ৪ জন এবং ঢাকায় ৩ জন। এ পর্যন্ত সন্দেহজনক হামে মোট মৃত্যু হয়েছে ১ হাজার ১৪৪ জন। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগীর মৃত্যু হয়নি। তবে ১৫ মার্চ থেকে অদ্যাবধি নিশ্চিত হামে মোট মৃত্যু হয়েছে ১০৫ জন। সব মিলিয়ে সন্দেহজনক ও নিশ্চিত হামে মোট মৃত্যু ১ হাজার ২৪৯ জন।
গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ছিল ১ হাজার ২৫১ জন। এ নিয়ে ১৫ মার্চ থেকে অদ্যাবধি মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ২৬ হাজার ৩৫৭ জন। একই সময়ে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ছিল ৬৪ জন। এ নিয়ে ১৫ মার্চ থেকে অদ্যাবধি মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ৬৯৫ জন।
এছাড়া ১৫ মার্চ থেকে অদ্যাবধি মোট সন্দেহজনক হাম রোগীর ভর্তির সংখ্যা ২ লাখ ১ হাজার ৪৬৮ জন। একই সময়ে হাসপাতাল হতে মোট ছাড় পাওয়া রোগীর সংখ্যা ১ লাখ ৯৩ হাজার ৩০১ জন।
স্টাফ রিপোর্টার: সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৬৭৪ জন। শনিবার (৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবি ...
স্টাফ রিপোর্টার: দেশে গত ২৪ ঘণ্টায় হামে সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে মোট ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ ২০২৬ থেকে এ পর্যন্ত হামে সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ...
স্টাফ রিপোর্টার: সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারাদেশে মোট ৪৫৫ জনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ...
স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় দেশে হামে সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে মোট ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১,২৭৬ জনে। স ...
সব মন্তব্য
No Comments