মালামালের ব্যাপক ক্ষতির আশঙ্কা
পিরোজপুর অফিস: পিরোজপুরের কচা নদীতে দুটি পণ্যবাহী কার্গো জাহাজের সংঘর্ষে ফ্লাই অ্যাশবোঝাই একটি জাহাজ ডুবে গেছে। এ ঘটনায় জাহাজ ও মালামালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
জাহাজ কর্তৃপক্ষের দাবি, ভারত থেকে ফ্লাই অ্যাশ নিয়ে বাংলাদেশের মুক্তারপুরে অবস্থিত একটি সিমেন্ট কারখানার উদ্দেশে যাত্রা করা এমভি গ্রিন এসট্রল-১ (M-7924) গত ৪ জুন রওনা হয়। পরে জাহাজটি পিরোজপুরের চরখালী এলাকার কচা নদীতে পৌঁছালে অপর একটি পণ্যবাহী জাহাজ এমভি গ্রেস (M-18015)-এর সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে।
এমভি গ্রিন এসট্রল-১-এর মাস্টারের ভাষ্যমতে, সংঘর্ষের ফলে জাহাজটির তলদেশ ক্ষতিগ্রস্ত হলে দ্রুত পানি প্রবেশ করতে শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জাহাজটিকে নদীর তীরবর্তী পারেরহাট আবাসন চরের দিকে নেওয়ার চেষ্টা করা হলেও একপর্যায়ে এটি নদীতে তলিয়ে যায়।
তিনি আরও জানান, দুর্ঘটনার সময় জাহাজে থাকা নাবিকরা নিরাপদে উদ্ধার হতে সক্ষম হলেও জাহাজ ও এর মালামাল পানিতে ডুবে যাওয়ায় উল্লেখযোগ্য আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে। ঘটনার পর ১১ জুন ইন্দুরকানী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-৮৭৭) করা হয়েছে। জিডিতে সংঘর্ষজনিত ক্ষয়ক্ষতির বিষয়টি উল্লেখ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ঘটনার তদন্তের আবেদন জানানো হয়েছে।
এ বিষয়ে এমভি গ্রেসের সংশ্লিষ্ট কয়েকজন কর্মচারীর বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলে তারা কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে সংঘর্ষের সুনির্দিষ্ট কারণ, দায়-দায়িত্ব এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনো কোনো সরকারি তদন্ত প্রতিবেদন প্রকাশিত হয়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে।
ডেস্ক রিপোর্ট: মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন।আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫ ...
স্টাফ রিপোর্টার: দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল ভূখণ্ডের সঙ্গে স্থায়ীভাবে যুক্ত করতে বড় ধরনের যোগাযোগ অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনা করছে সরকার। আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে সড়ক ও সেতু নির্মাণের মাধ্যম ...
বিশেষ প্রতিনিধি, নয়াদিল্লি: ভারতে অনুষ্ঠিতব্য ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ সেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান যোগ দেবেন কি না, সে বিষয়ে নতুন কোনো তথ্য নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন ...
সব মন্তব্য
No Comments