সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নিলাখিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ভোট কেন্দ্র পরিবর্তন বা নতুন করে অতিরিক্ত কেন্দ্র স্থাপনের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
নিলাখিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাধারণ ভোটার ও এলাকাবাসী ২ নভেম্বর বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বকশীগঞ্জ-জামালপুর সড়কের বাঁশকান্দা নূরগঞ্জ বাজারে ঘন্টাব্যাপী মানববন্ধন করেন।
মানববন্ধনে স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাহার আলী লালু, সোহেল মিয়া, মহিজল মন্ডল, রায়হান মিয়া, জাহাঙ্গীর মন্ডল, শামসুদ্দীন প্রমুখ বক্তব্য রাখেন।
স্থানীয় এলাকাবাসী জানান, বিভিন্ন নির্বাচনে ৯ নম্বর ওয়ার্ডের দাড়িয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এই ওয়ার্ডের ৯টি গ্রামের প্রায় ৫ হাজার ভোটার ওই কেন্দ্রে ভোট দিয়ে থাকেন।
কিন্তু স্থানীয় নতুন বাঁশকান্দা, পুরাতন বাশকান্দা, মির্ধাপাড়া ও ভাটিয়াপাড়া গ্রাম থেকে ওই ভোট কেন্দ্রটি ৩ কিলোমিটার দূূরে হওয়ায় এবং যোগাযোগ ব্যবস্থা অনুন্নত হওয়ায় ভোটারদের চরম দুর্ভোগ পোহাতে হয়। পাশাপাশি ভোট কেন্দ্রের আশে পাশের কতিপয় প্রভাবশালী বরাবরই ভোট কেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি করে ভোট প্রদানে বাধাগ্রস্ত করার চেষ্টা করে থাকেন। তাই তারা সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ভোট কেন্দ্র পরিবর্তন করে জানকিপুর বাঁশকান্দা আদর্শ উচ্চ বিদ্যালয়ে নতুন ভোট কেন্দ্র বা অতিরিক্ত কেন্দ্র স্থাপনের দাবি জানান।
এবিষয়ে জামালপুর জেলা নির্বাচন কর্মকর্তার বরাবর একটি লিখিত আবেদন করেছেন স্থানীয় এলাকাবাসী।
খুলনা থেকে মোঃ নূর আলমঃ বাংলাদেশের জ্বালানি খাত জীবাশ্ম জ্বালানি ও আমদানি নির্ভরতার বেড়াজালে আটকা। এলএনজি আমদানি ও ক্যাপাসিটি চার্জের মাধ্যমে যে বিপুল পরিমাণে টাকা খরচ হচ্ছে তার একাংশ নবায়নযোগ্য জ্বাল ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়; প্রতিরক্ষা মন্ত্রণালয়; সরকারি প্রতিষ্ঠান এবং জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত এই চারটি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে।ব ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান গালাগালির সংস্কৃতির বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, বর্তমানে দেশে গণতান্ত্রিক একটি পরিবেশ বিরাজ করছে, বাক স্বাধীনতা অবারিত। কিন্তু আমা ...
স্টাফ রিপোর্টার: বহুল আলোচিত এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল ২০২৬ জাতীয় সংসদে পাস হয়েছে।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে ত্রয ...
সব মন্তব্য
No Comments