মাহাবুবুর রহমান : জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, সংবিধান অনুযায়ী বহুদলীয় গণতন্ত্রের নামে দেশে যা চলছে, সেটা গণতন্ত্রই না। বহুদলীয় গণতন্ত্রের নামে দেশে বিরাজনীতিকরণ চলছে। বিরাজনীতিকরণ থেকে মুক্তি পেতে আইনের মাধ্যমে শক্তিশালী নির্বাচন কমিশন গঠন করতে হবে। সংবিধান অনুযায়ী সকল ক্ষমতা দিয়ে নির্বাচন কমিশনকে শক্তিশালী করতে হবে। নির্বাহী বিভাগসহ সকল বিভাগ নির্বাচনকালীন সময়ে নির্বাচন কমিশনের অধিনে কাজ করলেই অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব হবে। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত হলেই দেশের মানুষ প্রকৃত গণতন্ত্রের স্বাদ পেতে শুরু করবে। তিনি বলেন, বিরাজনীতিকরণ চলতে থাকলে দেশের মানুষ রাজনীতির বাইরে চলে যাবে। দেশে রাজনীতি ও রাজনীতিবিদ থাকবে না।
জাতীয় পার্টি চেয়ারম্যানের বানানী কার্যালয় মিলনায়তনে সদ্য পদোন্নতিপ্রাপ্ত জাতীয় পার্টি নেতারা আজ দুপুরে পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপিকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় জাতীয় পার্টি চেয়ারম্যান এক সংক্ষিপ্ত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা, এডভোকেট মোঃ রেজাউল ইসলাম ভূঁইয়া, উপদেষ্টামন্ডলীর সদস্য নাজনীন সুলতানা, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মঞ্জুর হোসেন মঞ্জু, দফতর সম্পাদক-২ এমএ রাজ্জাক খান, সমাজ কল্যাণ সম্পাদক গোলাম মোস্তফা, ধর্ম বিষয়ক সম্পাদক এসএম আল জোবায়ের, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোঃ নজরুল ইসলাম।
উল্লেখ্য, পার্টির সাংগঠনিক সম্পাদক থেকে পদোন্নতি পেয়ে উপদেষ্টামন্ডলীর সদস্য হয়েছেন মোঃ জহুরুল হক জহির, লেঃ কঃ (অব.) শাব্বির আহমেদ (যশোর), সাহিত্য ও কৃষ্টি বিষয়ক সম্পাদক থেকে পদোন্নতি পেয়ে সাংগঠনিক সম্পাদক হয়েছেন সুমন আশরাফ (কুষ্টিয়া), নির্বাহী সদস্য থেকে পদোন্নতি পেয়ে সাংগঠনিক সম্পাদক হয়েছেন উসমান আলী (সিলেট), যুগ্ম সাংগঠনিক সম্পাদক থেকে পদোন্নতি পেয়ে সাহিত্য ও কৃষ্টি বিষয়ক সম্পাদক হয়েছেন খন্দকার ফায়েকুজ্জামান ফিরোজ।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের কমিউনিস্ট পার্টি পল্টন শাখার সম্পাদক রফিজুল ইসলাম রফিকের সভাপতিত্বে ও সহ-সম্পাদক রবিউল ইসলাম রবির সঞ্চলনায় রাজধানীর পুরান পল্টন মোড়ে হামে তিনশতাধিক শিশুর মর্মান্তিক মৃত্যু ...
ডেস্ক রিপোর্ট: ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক অন্যায়ভাবে দুই বাংলাদেশিকে নিহত করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জ ...
স্টাফ রিপোর্টার: বর্তমান জাতীয় সংসদকে সংবিধান সংস্কার পরিষদে রূপান্তরের বিষয়ে আশাবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।শনিবার সকালে রাজধানীর গুলশ ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দলের সর্বস্তরের নেতাকর্মীদের সহযোগিতা চেয়েছেন।তিনি বলেন, ‘দলের সমর্থন ও সমন্বয় ছাড়া সরকারের পক্ষে সফল হওয়া স ...
সব মন্তব্য
No Comments