ডেস্ক রিপোর্ট: পবিত্র ঈদুল ফিতরের আনন্দকে আরও রাঙিয়ে তুলতে আকর্ষণীয় ঈদ ধামাকা ক্যাম্পেইন চালু করেছে গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড নুবিয়া। একটি স্মার্টফোন কিনলে আরেকটি জেতার সুযোগসহ এই ক্যাম্পেইনের আওতায় নুবিয়ার নির্দিষ্ট মডেলের স্মার্টফোন কিনে গ্রাহকরা পাচ্ছেন লক্ষ টাকার অফার ও নিশ্চিত অসংখ্য উপহার।
ক্যাম্পেইন চলাকালীন নির্দিষ্ট মডেলের স্মার্টফোন কিনলে লটারির মাধ্যমে গ্রাহকরা পেতে পারেন মেগা প্রাইজ লক্ষ টাকার বিশেষ অফার। এছাড়া নিশ্চিত উপহারের মধ্যে রয়েছে নুবিয়া ব্র্যান্ডের ছাতা, থার্মোফ্লাস্ক, স্টাইলিশ ব্যাগ এবং টি-শার্ট। আর বাম্পার অফারে থাকছে একটি স্মার্টফোন কিনলে আরেকটি স্মার্টফোন জেতার সুবর্ণ সুযোগ এবং নিশ্চিত মোবাইল রিচার্জ।
নুবিয়ার জনপ্রিয় সব স্মার্টফোনেই থাকছে এই ঈদ অফার। মডেলগুলো হলো সাশ্রয়ী সিরিজ হিসেবে পরিচিত নুবিয়া এ৩৬, যার দাম ১০ হাজার ৪৯৯ টাকা। আরো রয়েছে এ৫৬ ও এ৭৬ যার দাম যথাক্রমে ১১ হাজার ৪৯৯ টাকা ও ১২ ৯৯৯ টাকা।
এছাড়া প্রিমিয়াম ডিজাইন সিরিজের মধ্যে রয়েছে ভি৭০ ডিজাইন ও ভি৮০ ডিজাইন। যার দাম যথাক্রমে ১৩ হাজার ৪৯৯ টাকা ও ১৮ হাজার ৪৯৯ টাকা। আর পাওয়ারফুল পারফরম্যান্স সিরিজের মধ্যে রযেছে ২০ হাজার ৯৯৯ টাকার ভি৮০ প্রো ও ১৬ হাজার ৯৯৯ টাকার ভি৮০ ম্যাক্স।
ঈদ ক্যাম্পেইনের এই অফারে অংশ নিতে গ্রাহককে ফোন কেনার পর NUBIA <Space> Your Name <Space> IMEI Number লিখে পাঠিয়ে দিন ২৬৯৬৯ নম্বরে। আকর্ষণীয় ‘ঈদ ধামাকা’ অফারটি চলবে পবিত্র চাঁদ রাত পর্যন্ত। দেশের সকল অনুমোদিত আউটলেট ও মোবাইল শপ থেকে নুবিয়া স্মার্টফোন কিনে এই অফারটি উপভোগ করা যাবে।
নুবিয়া তার অত্যাধুনিক প্রযুক্তি এবং সাশ্রয়ী মূল্যের সমন্বয়ে বাংলাদেশের স্মার্টফোন বাজারে গ্রাহকদের পছন্দের শীর্ষে থাকতে বদ্ধপরিকর। এই ঈদ ক্যাম্পেইনটি গ্রাহকদের ঈদ কেনাকাটায় নতুন মাত্রা যোগ করবে বলে বিশ্বাস করে চীনা নির্মাতা প্রতিষ্ঠানটি ।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান ‘উপায়’ ও স্বনামধন্য রিটেইল চেইন শপ ‘ফ্রেশ সুপার মার্ট এর গ্রাহকদের জন্য ডিজিটাল পেমেন্ট সুবিধা আরও ...
স্টাফ রিপোর্টার: দেশের অভ্যন্তরীণ বাজারে চালের সরবরাহ স্বাভাবিক রাখা, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং বাজারে সম্ভাব্য মূল্যচাপ নিয়ন্ত্রণে সুগন্ধি চাল রপ্তানিতে অনুমোদিত কোটা ৫০ শতাংশ কমিয়েছে সরকার।বা ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক পর্যটন মেলা বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ) ২০২৬ আগামী ২৯ থেকে ৩১ অক্টোবর ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিস ...
স্টাফ রিপোর্টার: বিদেশ ভ্রমণের ক্ষেত্রে বাংলাদেশি নাগরিকদের বৈদেশিক মুদ্রা ব্যবহারের বার্ষিক সীমা ৫০ শতাংশ বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে একজন প্রাপ্তবয়স্ক নাগরিক এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ ১৮ হ ...
সব মন্তব্য
No Comments