ডেস্ক রিপোর্ট: রাজধানীর তেজগাঁও সাউদান পেট্রলপাম্পের বিপরীতে প্রধান সড়কে একটি গাড়ির ভেতর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার রাত ১২টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থল ঘিরে রেখেছে।
ডিউটি অফিসার মো. জামশেদ আলী জানান, ঘটনাস্থলে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা আছেন। একটি গাড়ির ভেতরে মরদেহের দেখা মিলেছে।
তেজগাঁও শিল্পাঞ্চল থানা পরিদর্শক (অপারেশন্স) শরিফুল ইসলাম জানান, ধানমন্ডি থেকে একজন গাড়িচালক নিখোঁজ হয়। পরে চালকের মালিক ধানমন্ডি থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করেন। গাড়ির ভিতরে যে মরদেহ উদ্ধার করা হয়েছে তার নাম সজল কুমার ঘোষ। তিনি ওই নিখোঁজ চালক বলে ধারণা করা হচ্ছে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। সিআইডি ক্রাইম সিন ঘটনাস্থলে কাজ করছে।-আমাদের সময়.কম
স্টাফ রিপোর্টার: সারা দেশে প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। রোববার (৮ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে ...
স্টাফ রিপোর্টার: ২০২০ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত প্রায় ৬ বছর ১০ মাসে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে বলে জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন। রোববার (৮ ...
স্টাফ রিপোর্টার: জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশ, ভুটান ও নেপালের (বিবিএন) মধ্যে আঞ্চলিক ঐক্য জোরদার এবং স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পরও অভিযোজন অর্থায়ন অব্যাহত রাখার আহ্বান জানিয় ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : তুলির আঁচড়ে ফুটিয়ে তোলা হয়েছে প্রয়াত স্বজনের মুখচ্ছবি। কেউ পরিষ্কার করেছেন সমাধি, কেউ ব্যস্ত ছিলেন মঠ ধোয়া-মোছায়। কোথাও নতুন রঙের প্রলেপ, আবার কোথাও ফুল দিয়ে সাজানো হয়েছে সম ...
সব মন্তব্য
No Comments