ডেস্ক রিপোর্ট: ঈদের আগে শ্রমিকদের জুন মাসের বেতন, ওভারটাইম ও পূর্ণ বোনাস প্রদানের দাবি জানিয়েছে সম্মিলিত সংগ্রাম পরিষদের চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ও মহাসচিব আনোয়ার হোসেন।
আজ (মঙ্গলবার) সম্মিলিত সংগ্রাম পরিষদের দফতর সম্পাদক শরিফুল ইসলাম কর্তৃক থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, ‘প্রতি বছর শিল্প এলাকাগুলোতে ঈদের আগে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়। মূলত মালিকদের বেতন-বোনাস নিয়ে টালবাহানার কারণে এ পরিস্থিতি তৈরি হয়। অনেক মালিক ঈদের একদিন আগে বেতন এবং নামমাত্র বোনাস প্রদান করেন। কেউ কেউ বোনাস না দিয়ে ২০০-৫০০ টাকা বকশিশ দেন। শেষ মুহূর্ত হওয়ায় এসব নিয়ে মালিকদের সঙ্গে শ্রমিকদের আলোচনার সুযোগ থাকে না। শ্রমিকরা ঠিকমতো কেনাকাটাও করতে পারেন না।’
নেতৃবদ্বয় অবিলম্বে পবিত্র ঈদুল আযহার বোনাস এবং জুন মাসের বেতন, ওভার টাইম ও পূর্ণ বোনাস পরিশোধের দাবি জানান।
স্টাফ রিপোর্টার: মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের সড়ক যোগাযোগ, রেল ও নৌপথের আধুনিকায়নে দক্ষিণ কোরিয়ার উন্নত প্রযুক্তিগত জ্ঞান ও অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপ ...
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি ...
স্টাফ রিপোর্টার: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোটগ্রহণের সম্ভাব্য রোডম্যাপ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সূচি অনুযায়ী আগামী ১২ নভেম্বর প্রথম ধাপের ভোটের মাধ্যমে স্থ ...
সব মন্তব্য
No Comments