উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়নে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫টি পরিবারের বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। এতে কয়েক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। আকস্মিক এ ঘটনায় এলাকায় শোক ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্র ও ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা যায়, ২৬ ফেব্রুয়ারি বেলা আনুমানিক সোয়া ১১টার দিকে বড়াকোঠা ইউনিয়নের ১নং ওয়ার্ডে মোঃ জলিল মল্লিকের ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। দাহ্য উপকরণ বেশি থাকায় আগুন দ্রুত ভয়াবহ আকার ধারণ করে।
এসময় স্থানীয়রা আগুন নেভানোর প্রাথমিক চেষ্টা চালালেও তা নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে পাঁচটি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হলো—আঃ জলিল মল্লিক, কবির মল্লিক, সিদ্দিক মল্লিক, আঃ হক মল্লিক ও আঃ রব মল্লিক। আগুনে ঘরের আসবাবপত্র, নগদ অর্থ, স্বর্ণালংকার, কাপড়চোপড়সহ প্রয়োজনীয় মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্তদের দাবি, তাদের কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী সুজা জানান অতি দ্রুত ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মানবিক সহায়তার প্রদান করা হবে।
এ বিষয়ে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রকিবুল ইসলাম জানান ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা অনুযায়ী বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বর্তমানে খোলা আকাশের নিচে অবস্থান করছে। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছেন। দ্রুত সরকারি ও বেসরকারি সহায়তা পৌঁছানোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।
পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় সদর উপজেলায় প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে তিনটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহত্তর দিনাজপুর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পৃথক ত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : নারীদের গোপন ভিডিও ধারণের অভিযোগে বায়েজিদ মিঠু নামের এক যুবককে আটক করে গণধোলাই দিয়েছেন স্থানীয়রা। পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে গেছেন। ঘটনাটি ঘটেছে শনিবার (৭ নভেম্বর) ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণা শহরের মগড়া নদী উদ্ধারের নামে বৈধ জমির মালিকদের উচ্ছেদের চেষ্টা এবং নদী খনন প্রকল্পে সরকারি অর্থ অপচয়ের আশঙ্কা প্রকাশ করেছেন নদীতীরবর্তী ভূমির মালিকেরা। এ বিষয়ে হয়রানি বন ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : পরিবেশ অধিদপ্তরের অভিযানে বরিশালের উজিরপুর উপজেলার দুটি অবৈধ ইটভাটার স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় অভিযানে বাঁধা ও মব সৃষ্টির অভিযোগে রাজিব হোসেন (৩৫) নামে স্থান ...
সব মন্তব্য
No Comments