রংপুর অফিস: রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী লাঙ্গল প্রতীকের মোস্তাফিজার রহমান বড়ো ব্যবধানে জয়ী হয়েছেন।এ নিয়ে তিনি দ্বিতীয় বারের মত মেয়র নির্বাচিত হলেন।
মোস্তাফিজার পেয়েছেন ১ লাখ ৪৬ হাজার ৭শ’ ৯৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাতপাখা মার্কার ইসলামী আন্দোলনের প্রার্থী মো. আমিরুজ্জামান পেয়েছেন ৪৯৯৯২ ভোট। তৃতীয় স্থানে হাতি প্রতীকে লতিফুর রহমান পেয়েছেন ৩৩৮৮৩ ভোট। নৌকা প্রতীকে আওয়ামী লীগের প্রার্থী লুৎফা ডালিয়া পেয়েছেন ২২৩০৬ ভোট।
ইলেকট্রোনিক ভোটিং মেশিনে (ইভিএম) ধীরগতির কারণে নিদিষ্ট সময়েরও দীর্ঘক্ষণ পরে বড় কোন ধরনের সহিংসতা ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পূর্ণ হয়েছে রংপুর সিটি করপোরেশনের।
ভোট চলাকালীন সময়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন , ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যালটের চেয়ে স্লো, এছাড়া ভোটার উপস্থিতিও বেশি। এজন্য রসিকের ভোট গড়াতে পারে রাত আটটা পর্যন্ত। এদিকে ইভিএমে ত্রুটির কারণে প্রথম দফায় নিজের ভোট দিতে পারেননি জাতীয় পার্টির (জাপা) প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা।
সকাল সাড়ে ৮টায় রংপুর সিটির ভোট শুরু হয়। গতবারের মতো এবারও ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোট নেয়া হয়। ২২৯টি কেন্দ্রের মধ্যে ১৮০৭টি সিসি ক্যামেরা স্থাপন করে ইসি। রসিক নির্বাচনে দুই লাখ ১২ হাজার ৩০২ জন পুরুষ এবং দুই লাখ ১৪ হাজার ১৬৭ জন নারী ভোটার ২২৯টি কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছেন। ভোটে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে ছিলো ১৬ জনের ফোর্স। আর সাধারণ কেন্দ্রে ছিলো ১৫ জনের ফোর্স।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : পরকীয়ার সম্পর্কে ভ্যান চালকের স্ত্রীকে ভাগিয়ে নেয়ার ঘটনায় সৃষ্ট বিরোধের জেরধরে নৃশংস হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।সুমন সিকদার (৩৮) নামের ভ্যান চালককে এক যুবদল কর্মীসহ তার সহযোগির ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবসে গলায় ফাঁস লাগানো অবস্থায় পুলিশ সদস্যর স্ত্রী রুনা আক্তারের (২৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বরিশাল নগরীর ২২ নম্বর ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে বাবার মৃত্যুর সংবাদ পেয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ছেলে নূর আলম জিকু (৪৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১ জন।বুধবার (১০ সেপ্টেম্বর) র ...
মো: মেহেদী হাসান,কাঁঠালিয়া প্রতিনিধঃ ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলার বাজারে অভিযান চালিয়ে ৬৩ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় পলিথিন সংরক্ষণ ও বিক্রির অভিযোগে মো. মামুন নামের এক ...
সব মন্তব্য
No Comments