আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ এশিয়ায় কৃষিপণ্যের আঞ্চলিক বাণিজ্য ও খাদ্য নিরাপত্তা মানদণ্ড সমন্বয়ের লক্ষ্যে নেপালে শুরু হয়েছে তিন দিনব্যাপী সার্ক কর্মশালা। “দক্ষিণ এশিয়ায় একীভূত খাদ্য নিরাপত্তা মানদণ্ডের মাধ্যমে কৃষিপণ্যের আঞ্চলিক বাণিজ্য ও পুষ্টিসমৃদ্ধ খাদ্য উন্নয়ন” শীর্ষক এ কর্মশালা যৌথভাবে আয়োজন করেছে সার্ক কৃষি কেন্দ্র, নেপালের কৃষি ও পশুপালন উন্নয়ন মন্ত্রণালয় এবং জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ) দক্ষিণ এশিয়া কার্যালয়।
বাংলাদেশ, ভুটান, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কাসহ সার্কভুক্ত দেশগুলোর প্রতিনিধিরা কর্মশালায় অংশ নেন। কর্মশালার মূল লক্ষ্য হলো—দক্ষিণ এশিয়া অঞ্চলে পুষ্টিসমৃদ্ধ খাদ্যের মান একীভূত করে আঞ্চলিক বাণিজ্য জোরদার করা, ক্ষুদ্রপুষ্টি ঘাটতি দূরীকরণে কার্যকর উদ্যোগ গ্রহণ করা এবং বৃহৎ পরিসরে খাদ্য পরিপুষ্টকরণ কর্মসূচি বাস্তবায়নে সমন্বিত রূপরেখা প্রণয়ন।
উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি ছিলেন নেপালের কৃষি ও পশুপালন উন্নয়ন মন্ত্রণালয়ের সচিব (কৃষি উন্নয়ন) ড. গোবিন্দ প্রসাদ শর্মা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সার্ক সচিবালয়ের পরিচালক তানভীর আহমেদ তরফদার, সার্ক কৃষি কেন্দ্রের পরিচালক ড. মো. হারুনূর রশীদ এবং জাতিসংঘ শিশু তহবিলের আঞ্চলিক পুষ্টি উপদেষ্টা ড. জিভাই মুরিরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নেপালের কৃষি বিভাগের মহাপরিচালক প্রকাশ কুমার সাঞ্জেল। কর্মশালাটি সমন্বয় ও বাস্তবায়ন করেন সার্ক কৃষি কেন্দ্রের সিনিয়র কর্মসূচি বিশেষজ্ঞ (পশুপালন) ড. মো. ইউনুস আলী।
তিন দিনব্যাপী এ কর্মশালায় সার্কভুক্ত দেশগুলোর প্রায় ৪৫ জন প্রতিনিধি, কৃষি বিশেষজ্ঞ, নীতিনির্ধারক, পেশাজীবী ও শিক্ষাবিদ অংশ নিচ্ছেন। উদ্বোধনী অধিবেশনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নেপালের সাবেক কৃষি সচিব ড. জীবন প্রভা লামা। তিনি দক্ষিণ এশিয়ায় খাদ্য নিরাপত্তা মানদণ্ড একীভূত করার মাধ্যমে কৃষিপণ্যের আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।
কর্মশালার শেষে আঞ্চলিক কৃষি বাণিজ্য জোরদার ও খাদ্য পরিপুষ্টকরণ কর্মসূচি শক্তিশালী করতে নীতি–সুপারিশ ও কর্মপরিকল্পনা গ্রহণের কথা রয়েছে।
স্টাফ রিপোর্টার: ‘গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনও ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি’—উল্লেখ করে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
স্টাফ রিপোর্টার: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) দায়ের করা অভিযোগের প্রকৃত ঘটনাপ্রবাহ, সরকা ...
সব মন্তব্য
No Comments