প্রবাসী ডেস্ক: অন্তর্বর্তী সরকার-এর নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ দূতাবাস রোমে আজ ছাত্র-জনতার অভ্যুত্থানে প্রবাসীদের অবদান স্মরণে ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের অংশগ্রহণে যথাযোগ্য মর্যাদার সাথে 'রেমিট্যান্স যোদ্ধা দিবস' পালন করা হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরবর্তিতে দিবসটি উপলক্ষ্যে সরকার কর্তৃক নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। দূতাবাস প্রাঙ্গণে জুলাই গণঅভ্যুত্থান সম্পর্কিত গ্রাফিতি, আলোকচিত্র প্রদর্শনের মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক নব যাত্রায় যুব সমাজের অনন্য অবদানকে তুলে ধরা হয়।
ইতালিতে বসবাসরত বিশিষ্ট বাংলাদেশী নাগরিক ও কমিউনিটির নেতৃবৃন্দ দিবসটির তাৎপর্য ও গুরুত্ব সম্পর্কে আলোচনা পর্বে অংশ গ্রহন করেন। বক্তারা একটি বৈষম্যহীন, উন্নত ও সমৃদ্ধ নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। প্রবাসীগণ তাঁদের স্বার্থ সংরক্ষণে সরকারের কার্যকর ভূমিকার প্রতি গুরুত্বারোপ করেন।
রাষ্ট্রদূত রকিবুল হক বক্তব্যের শুরুতেই জুলাই গণঅভ্যুত্থানে নিহত সকল শহীদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং আন্দোলনে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। বৈধপথে রেমিট্যান্স প্রেরণের মাধ্যমে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে বিশেষ অবদান রাখার জন্য ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদেরকে রাষ্ট্রদূত ধন্যবাদ জ্ঞাপন করেন। এছাড়াও, জুলাই গণঅভ্যুত্থানে প্রবাসীদের অনবদ্য অবদান সম্পর্কে তিনি আলোকপাত করেন। অন্তর্বর্তী সরকার কর্তৃক গত এক বছরে প্রবাসী বান্ধব বিভিন্ন কার্যক্রম ও উদ্যোগসমূহ তিনি তুলে ধরেন। তিনি আরো বলেন, সরকার অভিবাসী কর্মীদের প্রবাসে এবং প্রত্যাবাসন পরবর্তীতে দেশে সুরক্ষিত জীবন মান নিশ্চিতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। জুলাই গণঅভ্যুত্থান-এর চেতনাকে ধারণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণে ইতালিতে বসবাসরত প্রবাসীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানিয়ে রাষ্ট্রদূত তার বক্তব্য শেষ করেন।
ডেস্ক রিপোর্ট: ইতালির মেস্ত্রেতে জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের প্রবাসী কর্মীদের বিরুদ্ধে। ৮৩তম ভেনিস আন্তর্ ...
ডেস্ক রিপোর্ট: বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী বাংলাদেশিদের জন্য নতুন সতর্কবার্তা দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশি পর্যটকদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা বা এমইভি সুবিধা সীমিত করেছে মালয়েশিয়া। বাংলাদেশসহ দক্ষিণ এশিয়া ও আফ্রিকার ৩১টি দেশের নাগরিকরা এই সুবিধার সাধারণ আওতার বাইরে পড়েছেন। ফল ...
প্রবাসী ডেস্ক: আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে দুই লাখ কর্মী নেওয়ার খবরটি ভুয়া ও ভিত্তিহীন বলে জানিয়েছে মালয়েশিয়া সরকার। মালয়েশিয়ার সরকারি মুখপাত্র ও যোগাযোগমন্ত্রী ফাহমি ফাজিল বুধবার মন্ত্রিসভার ...
সব মন্তব্য
No Comments