স্টাফ রিপোটার: ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার শুধুমাত্র জনগণের টাকা লুট করতেই জ্বালানি তেলের দাম বাড়িয়েছে বলে মন্তব্য করেছেন ২০ দলীয় জোট শরিক ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ ও মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা।
আজ শনিবার (০৬ আগস্ট) গণমাধ্যমে প্রেরিত এক যৌথ বিবৃতিতে তারা এ মন্তব্য করেন তারা।
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির নিন্দা জানিয়ে এনপিপি নেতৃদ্বয় বলেন, দফায় দফায় নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের জীবন যখন অতিষ্ঠ, ঠিক সেই মুহূর্তে নতুন করে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। অথচ বিশ্ব বাজারে জ্বালানির দাম কমেছে। প্রধানমন্ত্রী বলেছেন, পেট্রোল ও অকটেন আমাদের আমদানি করতে হয় না । তারপরও কেন জ্বালানি তেলের দাম বাড়ানো হলো? মূলত জনগণের টাকা লুট করতেই তারা জ্বালানি তেলের দাম বাড়িয়েছে। এর মাধ্যমে সরকার আবারও প্রমাণ করলো, তারা জনগণের সরকার নয়। দুর্নীতি ও লুটপাট করাই তাদের মূল লক্ষ্য।
তারা অবিলম্বে জনস্বার্থে জ্বালানি তেলের দাম কমানোর দাবি জানান।
বিবৃতিতে এনপিপি নেতৃদ্বয় আরও বলেন, এমনিতেই নিত্যপণ্য ঊর্ধ্বমূল্যে কিনতে হচ্ছে। এ অবস্থায় ডিজেল-কেরোসিন-পেট্রোল-অকটেনের মূল্যবৃদ্ধি জনজীবনকে মারাত্মক চাপে ফেলবে। ফের বাড়বে পরিবহন ভাড়া এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম, বাড়বে মূল্যস্ফীতি। ফলে নিম্ন ও মধ্যবিত্তের জীবন চরম সঙ্কটে পড়বে। তাই সরকারের এমন সিদ্ধান্ত ‘মড়ার ওপর অনেকটা খাঁড়ার ঘা’র মতো।
তারা বলেন, সরকারের দুঃশাসনে মানুষ আজ অতিষ্ঠ। তাই এই সরকারকে অচিরেই বিদায় করতে না পারলে দেশের মানুষকে রক্ষা করা যাবে না। বৃহত্তর জাতীয় ঐক্য সৃষ্টি করে গণআন্দোলনে এদেরকে বিদায় করতে হবে। সঙ্কট উত্তোরণে এর কোনো বিকল্প নেই।
ডেস্ক রিপোর্ট: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়ে আবেদন করেছেন। রয়টার্স জানিয়েছে, সোমবার (৯ নভেম্বর) তার আইনজীবীদের পাঠানো একটি চিঠি সংবাদ সংস্থাটি ...
স্টাফ রিপাের্টার: বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও রাজনৈতিক ইতিহাস সম্পর্কে শিক্ষার্থীদের সঠিক তথ্য জানানো জরুরি বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, ‘আমরা চাই, বাংল ...
স্টাফ রিপোর্টার: গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে ফের শ্রমিক বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। খবর পেয়ে পুলিশ ও বিজিবির সদস্যরা সাউন্ড গ্রেনেড, টিয়ারগ্যাস ছুড়ে এবং লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ কর ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর পল্লবী ও রূপনগর এলাকায় মাদক, চাঁদাবাজি ও দখলদারত্বের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, দলের নাম কিংবা তাঁ ...
সব মন্তব্য
No Comments