জাকির হোসেন আজাদী: আগামী কাল (৩০ আগস্ট ) মঙ্গলবার রিলিজ হতে যাচ্ছে নতুন প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী আয়েশা জেবীন দিপার মৌলিক গান 'মায়া।' সেই বিষয়ে শিল্পীর সঙ্গে কথা হয়। তখন তিনি এই গান বিষয় ও তাঁর সঙ্গীত জীবনের নানা বিষয় তুলে ধরেন।
তিনি বলেন, " ছোটবেলা থেকেই বাংলা লোকগানকে হৃদয়ে ধারণ করে সংগীত জগতে আমার পথচলা। আমি গানপ্রিয় শ্রোতাদের ভালোবাসায় সিক্ত হয়ে লোকগানকে জীবনের সাধনার স্থান হিসেবে বেছে নিয়েছি। তার ধারাবাহিকতায় এবার লোকগানের শ্রোতাদের জন্য 'মায়া' শিরোনামের গানটি করলাম। এই গানটি নিয়ে আমি খুবই আশাবাদী। "
তিনি আরও বলেন, "তরুণ প্রজন্মের গীতিকার ও লোকগবেষক জাকির শাহ-র কথা ও সুরে এবং নোভেল আহমদের মিউজিক কম্পোজিশনে 'মায়া' গানটি ২৮ আগস্ট রিলিজ হবে গ্লোবাল প্লাস
ইউটিউব চ্যানেল থেকে। গানটির প্রযোজনা করেছেন গ্লোবাল প্লাস ইউটিউব চ্যানেলের কর্ণধার জাবের আহমেদ।"
তিনি আরও বলেন, " সর্ব শেষে গান করলাম "মায়া"।
জীবনে অসংখ্য গান করেছি আমি। ১০টি মৌলিক গান করেছি। ছোট বেলায় নাচ শিখেছি। নাচ থেকেই আমার গান এ আসা। গাজীপুর জেলা শিল্পকলা একাডেমিতে হাতেখড়ি। "
তিনি বলেন, " তারপর খ্রিতীশ মল্লিক স্যার এবং সঞ্জীব দা’র কাছে গান শিখেছি। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত গান গেয়ে যেতে চাই। নিজেকে প্রতিষ্ঠিত শিল্পী হিসেবে দেখতে চাই। আমার দর্শক শ্রোতাদের বলবো- আমাকে এভাবেই আপনারা ভালবাসুন, আমার গান শুনুন, সব সময় আপনাদের দোয়ায় রাখুন"
স্টাফ রিপোর্টার: রাজনীতিবিদ ও মডেল মেঘনা আলম বলেছেন, তিনি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াননি। রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে ব্যক্তিগত জীবন নিয়ে নানা অপবাদের বিষয়ে কথা বলতে গিয়ে এ দাব ...
ডেস্ক রিপোর্ট: বর্তমান প্রজন্মের শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী সৈয়দ অমি আবারও হাজির হলেন নতুন গান ও মিউজিক ভিডিও নিয়ে। এবার তার সঙ্গে দ্বৈত কণ্ঠে কণ্ঠ মিলিয়েছেন তরুণ প্রজন্মের আরেক জনপ্রিয় গায়িকা আয়েশা মৌস ...
স্টাফ রিপোর্টার: জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে রাজধানীর যাত্রাবাড়ী ও শাহবাগ থানায় দায়ের হওয়া পৃথক দুটি হত্যা মামলায় আগাম জামিন পাননি চিত্রনায়ক রিয়াজ উদ্দিন আহমেদ সিদ্দিক।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ...
স্টাফ রিপোর্টার: নতুন ছবির শুটিং করতে নেপালে গিয়ে বিপাকে বড়পর্দার দুই অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ও রজতাভ দত্ত। নেপালের চিন সীমান্তঘেঁষা রাসুয়া জেলায় ভয়াবহ হড়পা বান ও ফ্ল্যাশ ফ্লাডের জেরে আটকে পড়েছেন ...
সব মন্তব্য
No Comments