তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: তালা উপজেলার মহান্দী স্পোর্টিং ক্লাব আয়োজিত ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় সৈকত ফুটবল একাডেমি চ্যাম্পিয়ন হয়েছে। সোমবার (২৮ নভেম্বর) বিকালে মহান্দী হাই স্কুল মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় সৈকত ফুটবল একাডেমি ২-১ গোলের ব্যবধানে তালা ক্রীড়া সংস্থা ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ। মহান্দী স্পোর্টিং ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম মোড়লের সভাপতিত্বে খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অধ্যক্ষ এনামুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, তালা প্রেসক্লাবের সভাপতি ও খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রভাষক প্রনব ঘোষ বাবলু, তালা সদর ইউনিয়ন পরিষেদের চেয়ারম্যান সরদার জাকির হোসেন, জেলা পরিষদ সদস্য ইন্দ্রজীৎ দাশ বাপী, সাবেক ইউপি চেয়ারম্যান সরদার ইমান আলী, অধ্যক্ষ রামপ্রসাদ, সাংবাদিক আব্দুল জব্বার, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নেছা খানম প্রমুখ।
স্টাফ রিপোর্টার: শেষ হলো ব্যালন ডি’অরের মনোনয়ন ঘোষণা। আর তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গেই আলোচনার কেন্দ্রে লিওনেল মেসি। ২০২৩ সালে সর্বশেষ এই পুরস্কার জেতা আর্জেন্টাইন মহাতারকা দুই বছর পর আবারও জায়গা কর ...
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের দুই দিনব্যাপী বাছাই পর্ব। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় ...
স্টাফ রিপোর্টার: মহিলা এশিয়া কাপ ২০২৬ এর গ্রুপ পর্বের হাই-ভোল্টেজ ম্যাচে লজ্জার রেকর্ড গড়ল পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার ভারতের বিপক্ষে মাত্র ৫৫ রানে অল আউট হয়ে গেছে ফা ...
স্টাফ রিপোর্টার: এশিয়ান গেমসের মঞ্চে ক্রিকেটে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে গড়া দল। ২০তম এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ব ...
সব মন্তব্য
No Comments