ডেস্ক রিপোর্ট: আগামীকাল থেকে শুরু হচ্ছে শেখ কামাল আন্তর্জাতিক অনলাইন দাবা প্রতিযোগিতা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জেষ্ঠ্য পুত্র, বাংলাদেশে আধুনিক ক্রীড়া সংগঠক শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭২তম জন্ম-বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ দাবা ফেডারেশন এই প্রতিযোগিতার আয়োজন করে।
সাইফ পাওয়ারটেক লিমিটেডের আর্থিক পৃষ্ঠপোষকতায় বিকেল ৩টা থেকে অনলাইন দাবা প্লাটফর্ম টোরনেলোতে প্রতিযোগিতার খেলা শুরু হবে। শুরুর আগে প্রতিযোগিতার বাংলাদেশের খেলোয়াড়দের ভেন্যু এশিয়া হোটেল এন্ড রিসোর্টের ১২ তলার ক্রাউন হলে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ দাবা ফেডারেশন ও সাউথ এশিয়ান দাবা কাউন্সিলের সভাপতি এবং বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ডঃ বেনজীর আহমেদ (বিপিএম, বার) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
বাংলাদেশ, ভারত, চীন, রাশিয়া, ইরান, ফিলিপাইনস, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, নেপাল, সিঙ্গাপুর, শ্রীলংকা ও মালদ্বীপের ২০ জন গ্র্যান্ড মাস্টার, ১১ জন আন্তর্জাতিক মাস্টারসহ ৭৬ জন প্রতিযোগি এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।
স্টাফ রিপোর্টার: ফিফা বিশ্বকাপ ২০২৬ এর কোয়ার্টার ফাইনালে আজ রাত ১টায় মাঠে নামছে ইউরোপের দুই ফুটবল পরাশক্তি স্পেন ও বেলজিয়াম। ফিফার অফিসিয়াল সূচি অনুযায়ী, বাংলাদেশ সময় আজ শনিবার, ১১ জুলাই রাত ১টায় যুক্ ...
স্টাফ রিপোর্টার: ২০২৬ ফিফা বিশ্বকাপে আবারও আলো ছড়িয়ে লিওনেল মেসির রেকর্ডে ভাগ বসালেন কিলিয়ান এমবাপ্পে। কোয়ার্টার ফাইনালে মরক্কোর বিপক্ষে ৬০ মিনিটে গোল করে ফ্রান্সকে এগিয়ে দেন তিনি। এই গোলের মাধ্যমে চ ...
স্টাফ রিপোর্টার: ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে ফ্রান্স। বোস্টনের ফক্সবোরো স্টেডিয়ামে শুক্রবার, ১০ জুলাই ২০২৬ প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিত ...
স্টাফ রিপাের্টার: ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধের শুরুতেই জোড়া গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে ফ্রান্স। বোস্টনের ফক্সবোরো স্টেডিয়ামে মরক্কোর বি ...
সব মন্তব্য
No Comments