অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় গ্রেপ্তারকৃত এক আওয়ামী লীগ নেতাকে হাতকড়া পরা অবস্থায় পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। এ সময় অন্তত পাঁচজন পুলিশ সদস্য আহত হয়েছেন।
মঙ্গলবার (২১ এপ্রিল) ভোরে উপজেলার মুন্সিরচর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, সন্ত্রাস দমন আইনের মামলায় অভিযুক্ত চরহরিরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. কবির খান (৫২)-কে বিশেষ অভিযানে আটক করা হয়।
গ্রেপ্তারের পরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ রয়েছে, কবির খানের সমর্থক ও লাঠিয়াল বাহিনীর সদস্যরা সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর হামলা চালায়। একপর্যায়ে হামলাকারীরা হাতকড়া পরা অবস্থাতেই কবির খানকে ছিনিয়ে নেয় এবং দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
এ ঘটনায় আহত হয়েছেন চরভদ্রাসন থানার এসআই রফিকুল ইসলাম, এসআই কাজী রিপন, এসআই মোজাম্মেল হক বিশ্বাস, এএসআই সোহেল গাজী এবং কনস্টেবল উজ্জ্বল হোসেন। আহতদের চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পুলিশ সূত্রে জানা গেছে, কবির খানের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ভোরে পদ্মা নদীর চরাঞ্চলের দুর্গম এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হলেও বাধার মুখে পড়ে তাকে হেফাজতে রাখতে ব্যর্থ হয় পুলিশ।
চরভদ্রাসন থানার এক কর্মকর্তা জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: পিরোজপুরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পিরোজপুরের কদ ...
মোঃ মুনসুর রহমান: সাতক্ষীরা শহরের বসুন্ধরা মাকের্ট মালিকদের নামে জমি অধিগ্রহণ ও জমির অবকাঠামো ক্ষতিপূরণের অর্থ প্রদান স্থগিত চেয়ে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করা হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর ২৬) সকালে ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও : আইনি সহায়তা সেবা আরও সহজ, দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে ডিজিটাল পদ্ধতি চালুর সম্ভাবনা নিয়ে ঠাকুরগাঁওয়ে আলোচনা ও মতামত গ্রহণ করা হয়েছে। এ সময় লিগ্যাল এইডের বর্তমান সেবা ...
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে বিদ্যুতের কাজ করতে গিয়ে প্রাণ গেল ১৬ বছর বয়সী স্কুলছাত্র মো. পারভেজ ইসলামের।বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের আইরমারী নতুনপাড়া এলাকায় ঘটে এ ...
সব মন্তব্য
No Comments