জাকির হোসেন আজাদী: যারা গান ভালোবাসেন, গানকে জীবনের সঙ্গে জড়িয়ে নিয়েছেন অষ্টেপৃষ্ঠে।
তাদেরই একজন হলেন কণ্ঠশিল্পী মিথিলা মল্লিক। চার বছর বয়স থেকেই গানের সাথে তাঁর বসবাস। সর্বশেষ কি গান করলেন এমন প্রশ্ন করতেই বলে দিলেন অনেক কথা।
তিনি বলেন, "সর্বশেষ বঙ্গবন্ধুকে নিয়ে একটি মৌলিক দেশের গান করেছি। তাছাড়া কত গান করেছি সংখ্যায় সঠিকভাবে বলতে পারবো না।দেশের গান, নজরুল, আধুনিক, রাগপ্রধান, গজল অনেক ধরনের করেছি। আমার মোট মৌলিক গান করা হয়েছে ৩ টি। ১ টি পূজোর গান, ১ টি দেশের গান ও আরেকটি আধুনিক গান।
তিনি আরও বলেন, " চার বছর বয়স থেকে গান শিখছি, মায়ের কাছে প্রথমে গানের হাতেখড়ি হয়েছে। এখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনার্স ৩য় বর্ষে শাস্ত্রীয় সংগীত বিষয়ে পড়াশুনা করছি।
তাছাড়া ওস্তাদ মিহির লালা ও রিটন কুমার ধরের কাছে ফেনী আর্য সাংস্কৃতিক কেন্দ্রে তালিম নিয়েছি। বর্তমানে ডক্টর আলী এফএম লাভলু স্যারের কাছে শাস্ত্রীয় সংগীতের তালিম নিচ্ছি।
মিথিলা মল্লিক একজন ভালো শিল্পী হতে চান। ভালো ভালো গান উপহার দিয়ে সবার ভালোবাসা পেতে চান। দেশের সঙ্গীত ভূবনকে আরও সমৃদ্ধ করতে চান। আর সেজন্য তিনি সকলের দোয়া ও সহযোগিতা প্রত্যাশা করেন। তাঁর জন্য নিরন্তর শুভকামনা।
স্টাফ রিপোর্টার: রাজনীতিবিদ ও মডেল মেঘনা আলম বলেছেন, তিনি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াননি। রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে ব্যক্তিগত জীবন নিয়ে নানা অপবাদের বিষয়ে কথা বলতে গিয়ে এ দাব ...
ডেস্ক রিপোর্ট: বর্তমান প্রজন্মের শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী সৈয়দ অমি আবারও হাজির হলেন নতুন গান ও মিউজিক ভিডিও নিয়ে। এবার তার সঙ্গে দ্বৈত কণ্ঠে কণ্ঠ মিলিয়েছেন তরুণ প্রজন্মের আরেক জনপ্রিয় গায়িকা আয়েশা মৌস ...
স্টাফ রিপোর্টার: জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে রাজধানীর যাত্রাবাড়ী ও শাহবাগ থানায় দায়ের হওয়া পৃথক দুটি হত্যা মামলায় আগাম জামিন পাননি চিত্রনায়ক রিয়াজ উদ্দিন আহমেদ সিদ্দিক।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ...
স্টাফ রিপোর্টার: নতুন ছবির শুটিং করতে নেপালে গিয়ে বিপাকে বড়পর্দার দুই অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ও রজতাভ দত্ত। নেপালের চিন সীমান্তঘেঁষা রাসুয়া জেলায় ভয়াবহ হড়পা বান ও ফ্ল্যাশ ফ্লাডের জেরে আটকে পড়েছেন ...
সব মন্তব্য
No Comments