স্টাফ রিপোর্টার: বিশ্ব অর্থনীতিতে অনিশ্চয়তা চললেও ২০২৫ সালের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) বাংলাদেশে নিট বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ (এফডিআই) উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এতে বিনিয়োগকারীদের আস্থার ইতিবাচক প্রতিফলন দেখা যাচ্ছে।
সম্প্রতি প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে নিট এফডিআই প্রবাহ দাঁড়িয়েছে ৩১৫ দশমিক ০৯ মিলিয়ন মার্কিন ডলার। আগের বছর একই সময়ে এই অঙ্ক ছিল ১০৪ দশমিক ৩৩ মিলিয়ন ডলার। অর্থাৎ বছর ব্যবধানে প্রবৃদ্ধি হয়েছে প্রায় ২০২ শতাংশ। এ সময় এফডিআইয়ের সব উপাদানেই উন্নতি হয়েছে।
অন্যদিকে জানুয়ারি থেকে সেপ্টেম্বর ২০২৫ সময়ে মোট নিট বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ (এফডিআই) প্রবাহ দাঁড়িয়েছে ১ দশমিক ৪১ বিলিয়ন মার্কিন ডলারে। আগের বছর একই সময়ে এই অঙ্ক ছিল ৭৮০ মিলিয়ন ডলার। সেই হিসাবে নিট এফডিআই প্রবাহে প্রায় ৮০ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। ইক্যুইটি বিনিয়োগ বেড়েছে ৩১ দশমিক ৬৯ শতাংশ। বর্তমান ইক্যুইটি বিনিয়োগ ১০১ দশমিক ১২ মিলিয়ন ডলার।
পুনঃবিনিয়োগকৃত আয় (রিইনভেস্টেড আর্নিংস) বেড়েছে ১৯০ দশমিক ৭ শতাংশ। যা আগের বছর (২০২৪) ছিলো ৭২ দশমিক ৯০ মিলিয়ন ডলার, ২০২৫ সালে বেড়ে হয়েছে ২১১ দশমিক ৪৭ মিলিয়ন ডলার।
অন্যদিকে, আগের বছর যেখানে আন্তঃপ্রতিষ্ঠান ঋণ (ইন্ট্রা-কোম্পানি লোন) ছিল ঋণাত্মক ৪৫ দশমিক ৩৬ মিলিয়ন ডলার, সেখানে ২০২৫ প্রান্তিকে তা ঘুরে দাঁড়িয়ে ২ দশমিক ৪৯ মিলিয়ন ডলারের ইতিবাচক অবস্থানে এসেছে।
উল্লেখ্য যে, ২০২৫ সালের প্রথমার্ধেও এফডিআই প্রবাহে ইতিবাচক ধারা দেখা গিয়েছিলো। ২০২৫ সালের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন ) নিট এফডিআই ছিল ৩০৩ দশমিক ২৭ মিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের একই প্রান্তিকের তুলনায় ১১ দশমিক ৪ শতাংশ বেশি। সামগ্রিকভাবে, ২০২৫ সালের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) নিট বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ (এফডিআই) আগের বছরের একই সময়ের (২০২৪ সালের প্রথমার্ধ) তুলনায় ৬১ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে।
এ প্রসঙ্গে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, “ব্যবসা পরিবেশ উন্নয়ন এবং সম্ভাবনাময় বিনিয়োগের একটি বিশ্বাসযোগ্য পাইপলাইন তৈরি করাই বিডার মূল কাজ। এই পাইপলাইন থেকে বাস্তব বিনিয়োগ আসতে শুরু করা উৎসাহজনক। যদিও তুলনামূলক মানদণ্ড এখনো নিচু, তবে টানা দুই প্রান্তিকের এই প্রবৃদ্ধি প্রমাণ করে বিনিয়োগকারীরা বাংলাদেশে আস্থা রাখছেন। আসন্ন নির্বাচনকে ঘিরে ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকে ( অক্টোবর- ডিসেম্বর) বিনিয়োগ প্রবাহে কিছুটা ধীরগতি দেখা গেলেও নির্বাচন পরবর্তী সময়ে বিনিয়োগে গতি ফিরবে বলে প্রত্যাশা করছি।
তিনি আরো জানান, বাস্তবায়িত বিনিয়োগের পরিসংখ্যানের বাইরেও প্রচলিত নিবন্ধিত প্রস্তাবনার অতিরিক্ত হিসেবে ২০২৫ সালের জন্য বিডার নিজস্ব পাইপলাইনে ইতিমধ্যে ১ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলারের বেশি বিনিয়োগ অন্তর্ভুক্ত হয়েছে।
ডেস্ক রিপোর্ট: নারীর ক্ষমতায়ন, দক্ষতা উন্নয়ন, উদ্যোক্তা তৈরি, শারীরিক ও মানসিক স্বাস্থ্য সচেতনতা এবং টেকসই নেটওয়ার্কিংয়ের লক্ষ্যে কাজ করা সংগঠন ‘পাওয়ার অব শি’ এর আয়োজনে রাজধানীতে শুরু হচ্ছে দুই দিনব্ ...
স্টাফ রিপোর্টার: ইদুল আজহাকে সামনে রেখে দোকানপাট ও শপিংমল খোলা রাখার সময় বাড়ানো হয়েছে। আগামী ১২ মে থেকে ইদুল আজহা পর্যন্ত সন্ধ্যা ৭টার বদলে রাত ১০টা পর্যন্ত বিপণিবিতান ও দোকান খোলা রাখা যাবে। বৃহস্পত ...
স্টাফ রিপোর্টার; নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। তারা বলেছেন, জলবায়ু পরিবর্তন, যুদ্ধ ও দ্রব্যমূল্য বৃদ্ধির দীর্ঘমেয়াদি প্রভাবে ক্ষতিগ্রস্ত ...
ডেস্ক রিপোর্ট: রাজধানীর গুলশানে আগামী ৯ ও ১০ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী “উইমেন সামিট অ্যান্ড এক্সিবিশন ২০২৬”। গুলশানের এলিট কনভেনশন হলে আয়োজিত এ সামিটের আয়োজন করছে ‘পাওয়ার অব শি’।“She Leads, ...
সব মন্তব্য
No Comments