স্টাফ রিপোর্টার: বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান ‘উপায়’ ও স্বনামধন্য রিটেইল চেইন শপ ‘ফ্রেশ সুপার মার্ট এর গ্রাহকদের জন্য ডিজিটাল পেমেন্ট সুবিধা আরও সহজলভ্য করতে কৌশলগত অংশীদারত্বে প্রবেশ করেছে। এই অংশীদারত্বের মাধ্যমে ফ্রেশ সুপার মার্ট-এর বিভিন্ন আউটলেটে ডিজিটাল পেমেন্ট ব্যবহারের সুযোগ আরও বাড়বে। গ্রাহকেরা উপায়-এর মাধ্যমে দ্রুত, সহজে ও নিরাপদে কেনাকাটার বিল পরিশোধ করতে পারবেন।
এ উপলক্ষে উপায়-এর প্রধান কার্যালয়ে একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা আনুষ্ঠানিকভাবে চুক্তিতে স্বাক্ষর করেন। এই অংশীদারত্ব গ্রাহকদের জন্য আরও সহজ ও নির্বিঘ্ন পেমেন্ট অভিজ্ঞতা তৈরি করবে বলে প্রত্যাশা করা হচ্ছে। একই সঙ্গে বাংলাদেশের খুচরাপণ্য বিপণন খাতে ডিজিটাল আর্থিক সেবার ব্যবহার বাড়াতে ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমজিআই-এর হেড অব অ্যাকাউন্টস, মো. মুজিবুর রহমান; ফ্রেশ সুপার মার্ট লিমিটেড-এর হেড অব বিজনেস, ফাইজুল হক রনি; এমজিআই-এর সিনিয়র এজিএম, অ্যাকাউন্টস, সৈয়দ মনিরুজ্জামান; ফ্রেশ সুপার মার্ট লিমিটেড-এর এজিএম, সাপ্লাই চেইন ও বিজনেস ডেভেলপমেন্ট, মীর আবদুল হাফিজ; এমজিআই-এর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার-ক্রিয়েটিভ কনটেন্ট, পিআর, এমডি আব্বাস।
উপায়-এর পক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হেড অব কর্পোরেট বিজনেস, সাজ্জাদ আলম; হেড অব প্রোডাক্ট, মি. মোহাম্মদ মামুন রেজা খান; ডেপুটি জেনারেল ম্যানেজার, স্ট্র্যাটেজি, জহির উদ্দিন মাহমুদ; ডেপুটি জেনারেল ম্যানেজার, কর্পোরেট সেলস, মো. মামুনুর রশীদ; ম্যানেজার, মার্চেন্ট বিজনেস, মি. ইয়াসির ইবনে ইউসুফ।
উপায় ও ফ্রেশ সুপার মার্ট লিমিটেড-এর এই অংশীদারত্ব বাংলাদেশের খুচরাপণ্য বিপণন খাতের ডিজিটাল রূপান্তরকে আরও গতিশীল করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ফ্রেশ সুপার মার্ট-এর বিস্তৃত খুচরা পণ্য বিপণন প্রতিষ্ঠানগুলোতে উপায়-এর উন্নত ডিজিটাল পেমেন্ট মাধ্যম ব্যবহার করে গ্রাহকেরা আরও সহজ ও কার্যকর ডিজিটাল পেমেন্ট অভিজ্ঞতা পাবেন বলে প্রত্যাশা করা হচ্ছে। অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: দেশের অভ্যন্তরীণ বাজারে চালের সরবরাহ স্বাভাবিক রাখা, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং বাজারে সম্ভাব্য মূল্যচাপ নিয়ন্ত্রণে সুগন্ধি চাল রপ্তানিতে অনুমোদিত কোটা ৫০ শতাংশ কমিয়েছে সরকার।বা ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক পর্যটন মেলা বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ) ২০২৬ আগামী ২৯ থেকে ৩১ অক্টোবর ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিস ...
স্টাফ রিপোর্টার: বিদেশ ভ্রমণের ক্ষেত্রে বাংলাদেশি নাগরিকদের বৈদেশিক মুদ্রা ব্যবহারের বার্ষিক সীমা ৫০ শতাংশ বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে একজন প্রাপ্তবয়স্ক নাগরিক এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ ১৮ হ ...
ডেস্ক রিপোর্ট: অফিস যাতায়াত আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতে একসঙ্গে কাজ করবে মোবাইল আর্থিক সেবা উপায় ও প্রিমিয়াম পরিবহন সেবা কমিউট।এ উপলক্ষে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির (ইউসিবি) সহযোগী প্রত ...
সব মন্তব্য
No Comments