ফরিদপুর জেলা প্রতিনিধিঃ ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলা প্রশাসনিক ভবনের পিছে উপজেলা নির্বাহী অফিসার তানজিলা কবির এপার উদ্যোগে নব নির্মিত ব্যাডমিন্টন খেলার কোডের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে লাল ফিতা কেটে ব্যাডমিন্টন কোডের উদ্বোধন করেন,ফরিদপুর ৪ জাতীয় সংসদ সদস্য মুজিবুর রহমান নিক্সন চৌধুরী।
এ সময় সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে
মজিবুর রহমান নিক্সন চৌধুরী বলেন খেলাধুলা মানুষকে অপরাধমুলক কর্মকান্ড থেকে বিরত রাখে। শরীর,মন ও স্বাস্থ্যের জন্য খেলাদুলার বিকল্প নেই। তাই সকলকে ব্যাডমিন্টন খেলায় অংশ গ্রহণের মাধ্যমে নিজেদের নিয়োজিত রাখার আহবান জানান তিনি। এ সময় তিনি উপজেলা প্রশাসনের উদ্যোগে নব নির্মিত ব্যাডমিন্টন মাঠ (কোড) নির্মাণের জন্য প্রশংসা করেন।
পরে চারজন প্লেয়ার দুটি দলে বিভক্ত হয়ে ব্যাডমিন্টন খেলায় অংশগ্রহণ করেন। সংসদ সদস্য মুজিবুর রহমান নিক্সন চৌধুরী ও সরকারি কমিশনার (ভূমি) খাইরুল ইসলাম অপরদিকে ছিলেন,চরভদ্রাসন থানার ওসি মিন্টু মন্ডল ও যুবলীগ সভাপতি মাহফুজুর রহমান মুরাদ, খেলায় সংসদ সদস্য মুজিবুর রহমান নিক্সন চৌধুরীর দল জয় লাভ করে।
এ সময় অন্যের মধ্যে উপস্থিত ছিলেন, চরভদ্রাসন উপজেলা চেয়ারম্যান মোঃ কাউসার হোসেন, চরভদ্রাসন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম, চরভদ্রাসন ইউপি চেয়ারম্যান আজাদ খান, গাজীরটেক ইউপি চেয়ারম্যান ইয়াকুব আলী, চর হরিরামপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর ব্যাপারী, উপজেলা প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, উপজেলা মৎস্য অফিসার এস এম মাহমুদুল হাসান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হক টিটু, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক,খেলোয়ার ও গন্যমান্য নেতৃবৃন্দরা ও এলাকার ক্রীড়া প্রেমিরা ব্যাডমিন্টন কোড উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেয়।
স্টাফ রিপোর্টার: শেষ হলো ব্যালন ডি’অরের মনোনয়ন ঘোষণা। আর তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গেই আলোচনার কেন্দ্রে লিওনেল মেসি। ২০২৩ সালে সর্বশেষ এই পুরস্কার জেতা আর্জেন্টাইন মহাতারকা দুই বছর পর আবারও জায়গা কর ...
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের দুই দিনব্যাপী বাছাই পর্ব। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় ...
স্টাফ রিপোর্টার: মহিলা এশিয়া কাপ ২০২৬ এর গ্রুপ পর্বের হাই-ভোল্টেজ ম্যাচে লজ্জার রেকর্ড গড়ল পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার ভারতের বিপক্ষে মাত্র ৫৫ রানে অল আউট হয়ে গেছে ফা ...
স্টাফ রিপোর্টার: এশিয়ান গেমসের মঞ্চে ক্রিকেটে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে গড়া দল। ২০তম এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ব ...
সব মন্তব্য
No Comments