উরিপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়নের গাজীরপার গ্রামে এক অন্তঃসত্ত্বা নারীকে পিটিয়ে গুরুতর যখমের অভিযোগ পাওয়া গেছে।
নির্যাতিত নারীকে উদ্ধার করে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়েছে।
এ ঘটনা উজিরপুর মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। স্থানীয়, অভিযোগ ও পুলিশ সূত্রে জানা যায়, বড়াকোঠা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড গাজীরপাড় গ্রামের মোঃ আব্দুল লতিফ হাওলাদারের মেয়ে মোসাম্মৎ রহিমা বেগমের(৩৫) এর সাথে আঠারো বছর পূর্বে পিরোজপুর জেলার নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলার মাগুরা গ্রামের মৃত আব্দুর রব আকনের পুত্র মোঃ হাবিবুর রহমান আকন (৩৫)এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়।
তারই ধারাবাহিকতায় রহিমা বেগমকে চাপ সৃষ্টি করে কয়েক দফা মোটা অংকের যৌতুক আদায় করে নেন তার স্বামী হাবিবুর রহমান। সম্প্রীতি ২৫ নভেম্বর সকাল ৯ টায় হাবিবুর রহমান স্ত্রীর বাড়িতে এসে পুনরায় ২লক্ষ টাকা ব্যবসার জন্য দাবি করেন। এতে রহিমা ও তার পরিবার টাকা দিতে অপারগতা প্রকাশ করলে, রহিমা বেগমের স্বামী হাবিবুর রহমান ক্ষিপ্তহয়ে বেদম মারধর করে পালিয়ে যায়।
খবর পেয়ে রহিমার বড় বোন সালমা তাকে উদ্ধার করে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সএ ভর্তি করেন।
এ বিষয়ে অভিযুক্ত হাবিবুর রহমান আকনকে কয়েকবার মুঠোফোনে যোগাযোগ করলেও তিনি ফোন রিসিভ করেননি।
মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম জানান এই ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের মেলান্দহ উপজেলায় জমি-জমার বিরোধের জেরে প্রতিপক্ষ দেশিয় অস্ত্র দিয়ে এলোপাতারি কুপিয়ে এবং রড দিয়ে পিটিয়ে নারী, কিশোরীসহ ৭ জনকে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গে ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: তিনদিন আগে নিখোঁজ অটোরিকশা চালক নাজমুল মোল্লার (২২) লাশ বরিশালের কালিজিরা নদী থেকে বস্তাবন্দি অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।সোমবার দুপুরে তথ্যের সত্যতা স্বীকার করে বরিশাল ...
পিরোজপুর অফিস: পিরোজপুর টাউন মাধ্যমিক বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে প্রাইভেট পড়ানোর সময় এক ছাত্রীকে শ্লীলতাহানি ও হয়রানির অভিযোগে শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। সোমবার (১৫ জুন) দুপুরে ...
রাহাদ সসুমন,বরিশাল ব্যুরো : সরকারিভাবে বরাদ্দকৃত ২০২৫-২৬ চক্রের ভিবব্লিউবির কার্ডধারীদের মাঝে জুন মাসের ৩০ কেজি হারে চাল বিতরণ করা হয়েছে। সোমবার (১৫ জুন) সকালে বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউ ...
সব মন্তব্য
No Comments