ডেস্ক রিপাের্ট: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সহযোগী যুব সংগঠন জাতীয় যুব জোট আজ ২২ আগস্ট সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে ‘২১ মাসের ছাড় নয়, সরকারি চাকুরিতে প্রবেশের বয়সসীমা স্থায়ীভাবে ৩৩ বছর করার দাবিতে’ মানবন্ধন কর্মসূচি পালন করেছে। জাতীয় যুব জোটের সভাপতি রোকনুজ্জামান রোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন জাতীয় যুব জোটের সাধারণ সম্পাদক শরিফুল কবির স্বপন, সহ-সভাপতি কাজী সালমা সুলতানা, আসিফুর রহমান বাবু, ইঞ্জিনিয়ার হারুন-অর-রশীদ সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ সামছুল ইসলাম সুমন, অর্থ বিষয়ক সম্পাদক সৈকত ইসলাম, আইন বিষয়ক সম্পাদক এড. হাসান আকবর আফজল, সদস্য তছিকুল ইসলাম, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক রাশিদুল হক ননী প্রমূখ। এছাড়াও সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন বাংলাদেশ যুব ঐক্যের সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন সেলিম ও বাংলাদেশ যুব আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক সৈকত খান।
বক্তারা সরকারি চাকরি প্রত্যাশীদের ২১ মাসের বয়স ছাড়কে স্বাগতঃ জানিয়ে সরকারি চাকুরিতে প্রবেশের বয়স ৩৩ বছর করার যৌক্তিকতা তুলে ধরে বলেন, কয়েক বছর আগেই সরকারি চাকরি থেকে অবসর গ্রহণের বয়সসীমা ৫৭ থেকে ৫৯ বছর করা হয়েছে। কিন্তু অদ্যাবধি সরকারি চাকুরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানো হয়নি। উপরন্তু বৈশ্বিক মহামারী করোনার কারণে প্রায় দুই বছর নিয়োগ প্রক্রিয়া বন্ধ এবং কলেজ-বিশ্ববিদ্যালয়গুলোও বন্ধ রয়েছে। তাই অত্যন্ত যুক্তিসঙ্গত ভাবেই বলা যায় সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা দুই বছর বাড়ানো এবং করোনার কারণে আরো দুই বছর বাড়ানো উচিত। সব কিছু বিবেচনা করে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ থেকে বাড়িয়ে ৩৩ বছর করা অত্যন্ত ন্যায়সঙ্গত দাবি।
নেতৃবৃন্দ সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৩ বছর করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন। একইসাথে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৩ বছর করার দাবি সমর্থন করার জন্য দেশের ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর প্রতি আহ্বান জানান।
স্টাফ রিপোর্টার: সংবিধানে আল্লাহর প্রতি পূর্ণ ঈমান ও আস্থা পুনঃস্থাপন, নামাজ কায়েম এবং রাষ্ট্রীয়ভাবে যাকাত ব্যবস্থা চালু করার দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুজিবুর রহমান। সংসদ সদস্যদ ...
ডেস্ক রিপোর্ট: সরকারি দাপ্তরিক যোগাযোগ, নথিপত্র ও সারসংক্ষেপে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’, ‘মাননীয়’সহ কোনো সম্মানসূচক শব্দ ব্যবহার না করার সিদ্ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল রুটে ৭৩০টি বেয়ারিং প্যাড ত্রুটিপূর্ণ পাওয়ার বিষয়ে সংসদে ব্যাখ্যা দিয়েছেন সড়ক ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।বুধবার (৯ সেপ্টেম্বর) জাতী ...
স্টাফ রিপোর্টার: দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চায় নির্বাচন কমিশন। এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।তিনি আজ বুধবার (০৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর রাজ ...
সব মন্তব্য
No Comments