স্টাফ রিপোর্টার: ১১৬ রানে ৬ উইকেট হারিয়ে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়া বাংলাদেশকে একাই টেনে তুলেছেন লিটন দাস। অভিজ্ঞ এই ব্যাটার এক প্রান্ত আগলে রেখে দারুণ ব্যাটিংয়ে তুলে নিয়েছেন টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি। প্রথম ইনিংসে ৭০ দশমিক ২ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেটে ২৪৭ রান। ১০৩ রানে অপরাজিত আছেন লিটন, তার সঙ্গে ক্রিজে আছেন শরিফুল ইসলাম।
ইনিংসের শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। মুহাম্মদ আব্বাসের করা প্রথম বলেই লাইন মিস করেন জয়, তবে বল লেগ স্টাম্পের বাইরে থাকায় লেগ বিফোর থেকে বেঁচে যান। পরের বলেই স্লিপে ক্যাচ দিয়ে রানের খাতা খোলার আগেই ফেরেন এই ওপেনার। শুরুর ধাক্কা সামলে জুটি গড়ার চেষ্টা করেন মুমিনুল হক ও অভিষিক্ত তানজিদ হাসান। ভালো শুরুর ইঙ্গিত দিলেও ৩৪ বলে ২৬ রান করে থামেন তানজিদ। তার বিদায়ে ভাঙে ৪৪ রানের দ্বিতীয় উইকেট জুটি।
এরপর মুমিনুল ও নাজমুল হোসেন শান্তর জুটিও বেশিক্ষণ টেকেনি। খুররম শাহজাদের দুর্দান্ত এক ডেলিভারিতে বোল্ড হন মুমিনুল। ৬৩ রানে ৩ উইকেট হারানোর পর দলকে শক্ত ভিত দেওয়ার চেষ্টা করেন শান্ত ও মুশফিকুর রহিম। দারুণ ছন্দে থাকা শান্ত থিতু হয়েও শট খেলতে গিয়ে দ্বিধায় পড়ে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন ২৯ রানে। মুশফিকও বেশিক্ষণ টিকতে পারেননি। ৬৪ বলে ২৩ রান করে শাহজাদের বলে এলবিডব্লিউ হন তিনি।
সাতে নামা মেহেদি হাসান মিরাজও ব্যর্থ হন। ৪ রান করে ফিরলে ১১৬ রানেই ৬ উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ। সেখান থেকেই দলের হাল ধরেন লিটন। এক প্রান্তে উইকেট পড়তে থাকলেও তিনি ছিলেন অবিচল। ১৩৫ বল খেলে স্পর্শ করেন তিন অঙ্কের ম্যাজিক ফিগার। লাল বলের ক্রিকেটে এটি লিটনের ষষ্ঠ সেঞ্চুরি।
লিটনকে কিছুক্ষণ সঙ্গ দেন তাইজুল ইসলাম। ৪০ বল খেলে ১৬ রান করে তিনি ফিরলেও লিটনকে কিছুটা স্বস্তি দেন। তাইজুলের পর তাসকিন আহমেদও বেশিক্ষণ টেকেননি। ১৩ বল খেলে আউট হন তিনি। এরপর শরিফুল ইসলামকে নিয়ে দিনের বাকি সময় পার করেন লিটন।
স্টাফ রিপোর্টার: শেষ হলো ব্যালন ডি’অরের মনোনয়ন ঘোষণা। আর তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গেই আলোচনার কেন্দ্রে লিওনেল মেসি। ২০২৩ সালে সর্বশেষ এই পুরস্কার জেতা আর্জেন্টাইন মহাতারকা দুই বছর পর আবারও জায়গা কর ...
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের দুই দিনব্যাপী বাছাই পর্ব। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় ...
স্টাফ রিপোর্টার: মহিলা এশিয়া কাপ ২০২৬ এর গ্রুপ পর্বের হাই-ভোল্টেজ ম্যাচে লজ্জার রেকর্ড গড়ল পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার ভারতের বিপক্ষে মাত্র ৫৫ রানে অল আউট হয়ে গেছে ফা ...
স্টাফ রিপোর্টার: এশিয়ান গেমসের মঞ্চে ক্রিকেটে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে গড়া দল। ২০তম এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ব ...
সব মন্তব্য
No Comments