স্টাফ রিপোটার: বেশ চড়াই উৎরাই পেরিয়ে সেন্সর পেল বাংলার মানুষের স্বপ্নের পদ্মা সেতু নিয়ে নির্মিত পদ্মা পাড়ি সিনেমাটি। প্রযোজক জানান, ডিসেম্বররে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি দেয়ার পরিকল্পনা তাদের।
বড়ুয়া মনোজিত ধীমন প্রযোজিত আলী আজাদ পরিচালিত সিনেমা পদ্মা পাড়ি পেরিয়েছে সেন্সর গণ্ডি।
ধীমন বলেন, ‘ সেন্সর আগেই হয়ে গেছে, আজ বুধবার সার্টিফিকেট হাতে পেয়েছি।’
প্রযোজক আরও জানান, ডিসেম্বরে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি দেয়ার পরিকল্পনা তাদের।
বেশ চড়াই উৎরাই পেরিয়ে সেন্সর পেল পদ্মা পাড়ি সিনেমাটি। পদ্মা সেতু চলচ্চিত্রটি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডে সেন্সর সনদের জন্য জমা পড়েছিল জুলাই মাসের প্রথম সপ্তাহে। ২১ জুলাই ছবিটি বোর্ডের সদস্যরা সনদপত্র দিতে আপত্তি করেন এবং চলচ্চিত্রটির সেন্সর সনদ প্রদানের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্প কর্তৃপক্ষের মতামত নেওয়ার পক্ষে মতামত দেন।
পদ্মা বহুমুখী কর্তৃপক্ষের মনোনীত প্রতিনিধিরা গত ৭ আগস্ট চলচ্চিত্রটি পরীক্ষা করে মতামত দেন। প্রতিনিধিদের মতামত ১২ অক্টোবর অনুষ্ঠিত সভায় উপস্থাপন করা হলে বোর্ড সভায় সদস্যরা সে মতামতের সঙ্গে একমত পোষণ করেন পদ্মা সেতু চলচ্চিত্রের নাম পরিবর্তনসহ কিছু কর্তন ও সংযোজন করার নির্দেশনা দেন।
সেন্সর বোর্ডের ওই আপত্তির পরিপ্রেক্ষিতে আপিলে না গিয়ে কিছু দৃশ্যে কাটছাঁট করে পুনরায় ‘পদ্মা পাড়ি’ নামে সিনেমাটি সেন্সরবোর্ডে জমা দেওয়া হয়।
পরিচালক আলী আজাদ বলেন, পদ্মা পাড়ি’ ঐতিহাসিক পদ্মা সেতুকে কেন্দ্র করে নানা ঘটনা নিয়ে এগিয়েছে এ ছবির গল্প। ‘সংশোধনের কারণে গল্প কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হবে না। দর্শকরা পরিপূর্ণভাবে সিনেমাটি উপভোগ করতে পারবেন। গল্পে আমি যেটা বলতে চেয়েছি সেটা ঠিকভাবেই থাকবে।’
ধীমান আরো জানান, সিনেমাটি সকল শ্রেণির দর্শকের ভালো লাগবে, বর্তমানে দর্শকের রুচি ও চাহিদার কথা মাথায় রেখেই সিনেমাটি নির্মান করা হয়েছে। সুস্থধারার বিনোদেন পেতে পদ্মা পাড়ি সিনেমা দর্শক গ্রহন করবে।
বড়ুয়া মনোজিত ধীমন ভিজ্যুয়াল প্রোডাকশন এর ব্যানারে এ বছরের জুনে শরীয়তপুরের জাজিরা উপজেলার পদ্মা সেতু এলাকায় বিভিন্ন লোকেশনে হয় পদ্মা পাড়ি সিনেমার শুটিং। সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন সাঞ্জু জন। তার সঙ্গে আছেন অলিভিয়া মাইশা।
এতে আরও অভিনয় করেন হিমেল রাজ, খুকুমনি , রায়হান মুজিব, শান্তা পাল, আনোয়ার সিরাজী, সাইফুল ইসলাম প্রমুখ। সংগীত পরিচালনায় বোরহান বাবু, চিত্রগ্রহণে বড়ুয়া প্রনোজিত ইমন, সম্পাদনায় বড়ুয়া সুরজিত শিমন, নৃত্য পরিচালনায় মাইকেল বাবু।
স্টাফ রিপোর্টার: রাজনীতিবিদ ও মডেল মেঘনা আলম বলেছেন, তিনি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াননি। রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে ব্যক্তিগত জীবন নিয়ে নানা অপবাদের বিষয়ে কথা বলতে গিয়ে এ দাব ...
ডেস্ক রিপোর্ট: বর্তমান প্রজন্মের শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী সৈয়দ অমি আবারও হাজির হলেন নতুন গান ও মিউজিক ভিডিও নিয়ে। এবার তার সঙ্গে দ্বৈত কণ্ঠে কণ্ঠ মিলিয়েছেন তরুণ প্রজন্মের আরেক জনপ্রিয় গায়িকা আয়েশা মৌস ...
স্টাফ রিপোর্টার: জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে রাজধানীর যাত্রাবাড়ী ও শাহবাগ থানায় দায়ের হওয়া পৃথক দুটি হত্যা মামলায় আগাম জামিন পাননি চিত্রনায়ক রিয়াজ উদ্দিন আহমেদ সিদ্দিক।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ...
স্টাফ রিপোর্টার: নতুন ছবির শুটিং করতে নেপালে গিয়ে বিপাকে বড়পর্দার দুই অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ও রজতাভ দত্ত। নেপালের চিন সীমান্তঘেঁষা রাসুয়া জেলায় ভয়াবহ হড়পা বান ও ফ্ল্যাশ ফ্লাডের জেরে আটকে পড়েছেন ...
সব মন্তব্য
No Comments