ডেস্ক রিপোর্ট: রাইড শেয়ারিং অ্যাপ উবার, পাঠাওসহ অন্যান্য অ্যাপ তাদের সেবা বন্ধ করে দিয়েছে। করোনা পরিস্থিতি আরও খারাপ হওয়ায় সরকার সীমিত পরিসরের লকডাউন ঘোষণা করলে সোমবার (২৮ জুন) সকাল থেকে গণপরিবহন বন্ধ হয়ে যায়। এরপর রাইড শেয়ারিং অ্যাপগুলোও তাদের সেবা বন্ধ করে দিয়েছে। যদিও বেশ কিছুদিন ধরে সহজের রাইড শেয়ারিং বন্ধ আছে।
পাঠাও থেকে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলমান লকডাউনে বিআরটিএ’র জারিকৃত নির্দেশনা অনুযায়ী ‘পাঠাও’র রাইড শেয়ারিং কার্যক্রম সীমিত সময়ের জন্য স্থগিত থাকবে। তবে এই সময়ে পাঠাও ডিজিটালের অন্যান্য ব্যবসায়িক সেবা কার্যক্রম চালু থাকবে। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহক, শুভানুধ্যায়ী ও সংশ্লিষ্টদের কাছে দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। করোনাভাইরাস মোকাবিলায় সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলারও আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।
উবার তার সেবা বন্ধ করলেও ২৮ জুন মধ্যরাত পর্যন্ত তার গ্রাহকদের কিছু জানায়নি। অ্যাপ চালু করলে শুধু উবারের মটো কানেক্ট (পার্সেল) সেবা চালু আছে দেখা গেছে।
জানা গেছে, উবার বরাবরই বিআরটিএ’র জারি করা নির্দেশনা অনুসরণ করে। সে কারণে পূর্ব ঘোষণা ছাড়াই তারা সেবা বন্ধ রেখেছে।
সহজ রাইড কর্তৃপক্ষ করোনাকালে যাত্রীদের স্বাস্থ্যসুরক্ষার জন্য বেশ কিছুদিন ধরে তাদের তাদের রাইড শেয়ারিং বন্ধ রেখেছে। দেশের করোনা পরিস্থিতির উন্নতি হলে সহজ তাদের রাইড শেয়ারিং সেবা চালু করবে বলে প্রতিষ্ঠানটির জনসংযোগ বিভাগ সূত্রে জানা গেছে।-আমাদের সময়.কম
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন।আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫ ...
স্টাফ রিপোর্টার: দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল ভূখণ্ডের সঙ্গে স্থায়ীভাবে যুক্ত করতে বড় ধরনের যোগাযোগ অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনা করছে সরকার। আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে সড়ক ও সেতু নির্মাণের মাধ্যম ...
বিশেষ প্রতিনিধি, নয়াদিল্লি: ভারতে অনুষ্ঠিতব্য ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ সেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান যোগ দেবেন কি না, সে বিষয়ে নতুন কোনো তথ্য নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন ...
ডেস্ক রিপোর্ট: পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আজ জাতিসংঘ সাধারণ পরিষদের (UNGA) ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। আগামী এক বছর তিনি জাতিসংঘের সর্বোচ্চ প্রতিনিধিত্বশীল ও বৈশ্বিক বহুপা ...
সব মন্তব্য
No Comments