মোংলা থেকে মো. নূর আলমঃ সামাজিক এবং সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠায় দলমত নির্বিশেষে সম্মিলিত অঙ্গিকার প্রয়োজন। মূল্যবোধ পরিবর্তন এবং সচেতনতা সৃষ্টির মাধ্যমে সামাজিক ঐক্য ও সম্প্রীতি প্রতিষ্ঠা করতে হবে। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের মাধ্যমে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার কাজকে এগিয়ে নিতে হবে। ১৮ ডিসেম্বর রবিবার বিকেলে মোংলায় বঙ্গবন্ধু মহিলা সরকারি কলেজ মিলনায়তনে ইয়ুথ এন্ডিং হাঙ্গার, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ’র আয়োজনে সামাজিক সম্প্রীতি সংলাপে প্রধান অতিথির বক্তৃতায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এমপি একথা বলেন।
রবিবার বিকেল ৩টায় ফ্রিডম অফ রিলিজিওন অর বিলিপ লিডারশিপ নেটওয়ার্ক এর সহযোগিতায় অনুষ্ঠিত সংলাপে সভাপতিত্ব করেন সুশাসনের জন্য নাগরিক সুজন’র সভাপতি মো. নূর আলম শেখ। সংলাপে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, সহকারি কমিশনার (ভূমি) মোঃ হাবিবুর রহমান, থানা অফিসার ইনচার্জ মোঃ মনিরুল ইসলাম, বঙ্গবন্ধু মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ হাফিজুর রহমান। সংলাপে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা সহযোগী অধ্যাপক সুরজিৎ রায় মজুমদার। সংলাপে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান জসিম, উপজেলা যুবলীগের সভাপতি মো. ইস্রাফিল হোসেন, ইয়ুথ এন্ডিং হাঙ্গার দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ’র ম্যানেজার শশাঙ্ক বরণ রায়, ব্রেভ প্রকল্প’র জেলা সমন্বয়কারি নাজমুল হুদা মিনা, পৌর কাউন্সিলর বাহাদুর মিয়া, পৌর কাউন্সিলর শিউলি আকন, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ’র কাজী মিজানুর রহমান, মোঃ হাফিজুর রহমান প্রমূখ। সংলাপে ”সাম্প্রদায়িক সহিংসতা বৃদ্ধিতে সামাজিক যোগাযোগ মাধ্যমের ভূমিকাই প্রধান” শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিতর্ক প্রতিযোগিতায় বিএন স্কুল এন্ড কলেজ চ্যাম্পিয়ন এবং বঙ্গবন্ধু মহিলা সরকারি কলেজ রানার্সআপ হয়। বির্তক প্রতিযোগিতায় মডারেটরের দায়িত্ব পালন করেন চাঁদপাই মেছেরশাহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বদেশ মন্ডল। বিচারক ছিলেন মংলা টেকনিক্যাল কলেজের সহকারি অধ্যাপক মোয়াজ্জেম হোসেন, সেন্ট পল্স উচ্চ বিদ্যালয়ের শিক্ষক প্রশান্ত কুমার রায় ও পেড়িখালি পি ইউ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক গীতিকার মোল্লা আল মামুন। সংলাপে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনায় ছিলো সুর ও বানী সঙ্গীত একাডেমি। সম্প্রীতি নাটক পরিবেশনা করে বাগেরহাট ব্রেভ ইয়ুথ গ্রুপ। উল্ল্যেখ্য জাতীয় সঙ্গীতের মাধ্যমে সংলাপ শুরু হয় এবং সামাজিক সম্প্রীতি সুরক্ষার অঙ্গীকারনামায় স্বাক্ষরের মাধ্যমে সংলাপ শেষ হয়।
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি : ব্যবসায় লোকসানের কারণে ঋণের দায়ে জর্জরিত হয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বরিশালের গৌরনদী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের রাজলক্ষ্মী মোমবাতি কেমিক্যালের মালিক মানিক চক্রবর্ ...
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে ঔষধ কোম্পানির প্রতিনিধি ফারিয়ার আয়োজনে চাকুরী পেশার মর্যাদা রক্ষায় ও ঔষধ কোম্পানির প্রতিনিধিগনের নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করার দাবিতে প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠি ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় একটি এমপিওভুক্ত উচ্চ বিদ্যালয়ের ভবনে অনুমোদনহীনভাবে কিন্ডারগার্টেন পরিচালনার অভিযোগ উঠেছে। বিষয়টি সামনে আসার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।স ...
বিজয় রায়, রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ রাণীশংকৈলে কৃষক পার্টনার কংগ্রেস সমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ মে) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৫-২০২৬ অর্থবছরের “প্রোগ ...
সব মন্তব্য
No Comments