মো.পাভেল ইসলাম রাজশাহী: রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের অফিস সহায়ক পদের চাকরির লিখিত পরীক্ষায় একজন প্রক্সি দিয়েছেন। চাকরির জন্য লিখিত পরীক্ষায় প্রক্সি দিয়ে পালিয়েছেন বিকল্প পরীক্ষার্থী। মৌখিক পরীক্ষায় ধরা পড়েছেন আসল পরীক্ষার্থী।
শনিবার (২৭ আগস্ট) সন্ধ্যায় জেলা প্রশাসকের কার্যালয়ে মৌখিক পরীক্ষা দিতে এসে সাইমুম হাসান নামের এক চাকুরী প্রার্থী ধরা পড়েছেন। তিনি প্রক্সি নিয়ে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার কথা স্বীকার করেছেন। ভ্রাম্যমাণ আদালতে তাঁকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
রাজশাহীর জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, মোট ৩৪টি পদের জন্য সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এরমধ্যে ১৩টি পদ অফিস সহায়কের। সাইমুম এ পদেরই প্রার্থী। শনিবার বিকেল থেকে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের জেলা প্রশাসকের কার্যালয়ে মৌখিক পরীক্ষা নেওয়া হচ্ছিল। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরীসহ ভাইভা বোর্ডের সদস্যরা সব প্রার্থীরই লিখিত পরীক্ষার খাতার সঙ্গে মৌখিক পরীক্ষার সময় হাতের লেখা মিলিয়ে দেখছিলেন। তখনই সাইমুমের হাতের লেখা লিখিত পরীক্ষার খাতার সাথে মেলেনি। এরপর জিজ্ঞাসাবাদ করা হলে তিনি প্রক্সি নিয়ে উত্তীর্ণ হওয়ার কথা স্বীকার করেন।
কারাদণ্ডপ্রাপ্ত এই তরুণের নাম- সাইমুম হাসান (২৫)। বাবার নাম মমতাজুল ইসলাম। রাজশাহীর বাগমারা উপজেলার গঙ্গানারায়ণপুর গ্রামে তাঁর বাড়ি। সাইমুম চাঁপাইনবাবগঞ্জের একটি কলেজ থেকে মনোবিজ্ঞানে স্নাতক হয়েছেন ২০১৯ সালে। তাঁর বাবা একজন কলেজ শিক্ষক।
সাইমুম জানান, প্রাইভেট পড়তে গিয়ে রাজশাহীর কাশিয়াডাঙ্গা এলাকার মো. ওয়ালিদ নামের শিক্ষকের সঙ্গে তাঁর পরিচয় হয়। সেই ওয়ালিদই সম্প্রতি তাঁর চাকরির লিখিত পরীক্ষা দিয়ে যান। এতে তিনি পাস করেন।
জেলা প্রশাসক আব্দুল জলিল জানান, এই পরীক্ষার্থী নিজে যে খাতায় লিখেছে সে খাতায় সে শূন্য পেয়েছে। আর তার নামে অন্যজন যে খাতা জমা দিয়ে গেছে খাতায় সর্বোচ্চ নম্বর পেয়েছে। কিন্তু মৌখিক পরীক্ষায় সে কোনো প্রশ্নের উত্তর দিতে পারছিল না। এছাড়া তারা লিখিত পরীক্ষার খাতার সঙ্গে মৌখিক পরীক্ষার সময় হাতের লেখা মিলিয়ে দেখেন। মেলাতে গিয়েই সে ধরা পড়ে।
জেলা প্রশাসক আরো বলেন, এই অপরাধের জন্য ১৮৬০ সালের পেনাল কোডের ১৮৮ ধারা মোতাবেক সাইমুমকে ভ্রাম্যমাণ আদালতে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এই নিয়োগ শতভাগ স্বচ্ছতার সাথে সম্পন্ন হলো। সাইমুমের প্রক্সি নিয়েও ধরা পড়ার মধ্য দিয়ে এটা প্রমাণিত হলো। সাইমুমের লিখিত পরীক্ষা যে দিয়েছিল, তাঁর সম্পর্কে খোঁজ নেওয়া হয়েছে।
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ মতিউর রহমান মোল্লা (৫০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কাঠালিয়া থানা ...
মো. মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা: স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং টেকসই পানিসম্পদ নিশ্চিতকরণের লক্ষ্যে দেবহাটা উপজেলা পানি কমিটির নিয়মিত ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার ৮ সেপ ...
মহাসিন মিঞা লিটন , বরিশাল অফিস: বরিশালের উজিরপুরে প্রায় ৬ কোটি ৮৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত ধামুরা-শোলক ব্রিজের অ্যাপ্রোচ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।আজ ৮ সেপ্টেম্বর সকাল ১০টায় ধামুরা ব ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নিরাপদ খাদ্য নিশ্চিত ও মোড়কজাত খাদ্যে সঠিক এবং পূর্ণাঙ্গ তথ্য সংবলিত লেবেল ব্যবহারের দাবিতে নাটোর জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে লিখিত চিঠি দিয়েছে কসমস (KASMAS)।রোববার (১৬ আ ...
সব মন্তব্য
No Comments