দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে চিলমারীর চরে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দুপুর ১টার দিকে উপজেলার চিলমারী ইউনিয়নের দক্ষিণ খারিজারথাক গ্রামে বাড়ির পাশের জলাশয়ে ডুবে সিয়াম (৭) ও ঝুমা আক্তার (৭) নামে দুই শিশু মৃত্যু হয়। নিহত শিশু সিয়াম একই গ্রামের ছিদ্দিক মোল্লার ছেলে ও ঝুমা আক্তার মনি জমাদারে মেয়ে।
চিলমারী ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ আহমেদ জানান, বন্যার পানিতে বাড়ির আশপাশের জলাশয় ভরে উঠলে সেই পানিতে খেলতে গিয়ে দক্ষিণ খারিজারথাক গ্রামের ছিদ্দিক মোল্লার ছেলে সিয়াম ও মনি জমাদারে মেয়ে ঝুমা আক্তার ডুবে যায়। বাড়ির লোকজন তাদের উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। একই এলাকার দুই শিশুর মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্টাফ রিপোর্টার: রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল রুটে ৭৩০টি বেয়ারিং প্যাড ত্রুটিপূর্ণ পাওয়ার বিষয়ে সংসদে ব্যাখ্যা দিয়েছেন সড়ক ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।বুধবার (৯ সেপ্টেম্বর) জাতী ...
স্টাফ রিপোর্টার: দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চায় নির্বাচন কমিশন। এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।তিনি আজ বুধবার (০৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর রাজ ...
ডেস্ক রিপোর্ট: মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন।আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫ ...
সব মন্তব্য
No Comments