ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগ ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) ঐক্যের লক্ষ্যে কেন্দ্রীয় প্রতিনিধিদের যৌথ সভা অনুষ্ঠিত হয়। যশোরে অনুষ্ঠিত দু'দিন ব্যাপী (৩০ ও ৩১ অক্টোবর) যৌথ সভা কমরেড অনিল বিশ্বাসের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কমরেড ইকবাল কবির জাহিদ, কমরেড মোশাররফ হোসেন নান্নু, কমরেড আবদুস সাত্তার, কমরেড রণজিৎ চট্টোপাধ্যায়, কমরেড তুষার কান্তি দাস, কমরেড নাজিম উদ্দীন, কমরেড জিল্লুর রহমান ভিটু, কমরেড শামীম ইমাম ও কমরেড নজরুল ইসলাম।
সভায় বিদ্যমান জাতীয় ও আন্তর্জাতিক পরিস্থিতিতে জনগণের গণতান্ত্রিক অধিকার ও মুক্তির লড়াই সংগ্রাম গড়ে তোলার জন্য মার্কসবাদী-লেনিনবাদী মতাদর্শের ভিত্তিতে কমিউনিস্ট পার্টি ও গ্রুপগুলোকে ঐক্যবদ্ধ করা আজ একান্ত কর্তব্য বলে নেতৃবৃন্দ মনে করেন। সেই লক্ষ্যে দুই পার্টি ঐক্যবদ্ধ করে একটি পার্টি গঠনের লক্ষ্যে বমরেড ইকবাল কবির জাহিদ ও কমরেড মোশাররফ হোসেন নান্নুকে যুগ্ম আহবায় করে ১০ সদস্যের ঐক্য সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়। সেই লক্ষ্যে দুই পার্টির কেন্দ্র, জেলা, স্থানীয় পর্যায়ে যৌথ ও সমন্বিত কর্মসূচি পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় অপর এক প্রস্তাবে সম্প্রতি সংঘঠিত শারদীয় দুর্গা উৎসবে সাম্প্রদায়িক সন্ত্রাসের তীব্র নিন্দা এবং ঘটনার সময় প্রসাশন ও আইন-শৃঙ্খলা বাহিনীর নিস্ক্রিয় ভূমিকায় ক্ষোভ প্রকাশ করা হয়। নেতৃবৃন্দ নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সাম্প্রদায়িক হামলা, ভাংচুর ও হত্যার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার দাবীতে আগামী ১৩ নভেম্বর শনিবার দেশব্যাপী দুই পার্টির যৌথ বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেওয়া হয়।
ডেস্ক রিপোর্ট: বিশ্ব পরিমণ্ডলে এককেন্দ্রিক আধিপত্য ও যুদ্ধের অবসান ঘটিয়ে সকল রাষ্ট্রের সমঅধিকার, মর্যাদা ও সমান অংশগ্রহণ নিশ্চিত করার সময় এসেছে বলে মনে করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। বিশ ...
ডেস্ক রিপোর্ট: সরকারি চাকরিতে অযৌক্তিকভাবে ভাইভা নম্বর বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ যুব ফ্রন্ট।মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এক বিবৃতিতে সংগঠনের আহ্বায়ক রাশেদ শাহরিয়ার এই দাবি জানান। ...
স্টাফ রিপোর্টার: প্রতারণার মামলায় জামিন পেয়ে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিদিশা সিদ্দিক। তিনি প্রয়াত সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ফেসবুকে সুইসাইড নোট দেখে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক নেতা ও জাতীয় পিপলস অ্যাকশন (এনপিএ)-এর কেন্দ্রীয় সদস্য মেঘমল্লার বসুকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করেছেন শিবিরের কেন্দ্ ...
সব মন্তব্য
No Comments