স্টাফ রিপোটার: ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জনাব মোস্তাফা জব্বার বলেছেন, জ্ঞানভিত্তিক ডিজিটাল সাম্য সমাজ প্রতিষ্ঠার জন্য উপযোগী মানব সম্পদ তৈরি করতেই হবে। লক্ষ্য অর্জনে শিশু-কিশোরদের মধ্যে ডিজিটাল প্রোগ্রামিং শিক্ষার প্রসার অপরিহার্য। যৌক্তিক চিন্তাভাবনার জন্য প্রোগ্রামিং শিখতে হবে। যদি কেউ প্রোগ্রামিং বা কোডিং জানে তাহলে তার কাছে পৃথিবীর কোন কাজই কঠিন হবে না বলে উল্লেখ করেন মন্ত্রী।
মন্ত্রী শনিবার সন্ধ্যায় রাজধানীর লালমাটিয়ায় ইএমকে সেন্টার ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের যৌথ উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী প্রাথমিক শিক্ষায় কোডিং বিষয়ে শিক্ষক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের প্রধান নির্বাহী সাংবাদিক মুনীর হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষাবিদ ড. মুহম্মদ জাফর ইকবাল, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের প্রাথমিক শিক্ষাক্রম কমিটির সদস্য প্রফেসর ড. এ কে এম রিয়াজুল হাসান, সোয়াপের প্রধান নির্বাহী কর্মকর্তা পারভেজ হোসাইন এবং প্রশিক্ষণার্থী শিক্ষকদের পক্ষে বাংলাবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ইসরাত জাহান প্রমূখ বক্তৃতা করেন। ।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, ডিজিটাল যুগের জন্য দক্ষ মানব সম্পদ তৈরি করতে না পারলে কাঙ্খিত বাংলাদেশ তৈরি করা যাবে না। সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে শিক্ষায় ডিজিটাল রূপান্তরের কাজ শুরু হয়েছে। ইতোমধ্যে মিশ্র শিক্ষা পদ্ধতি প্রবর্তণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। দেশের ৬৫০টি প্রাথমিক বিদ্যালয়ে ডিজিটাল শিক্ষা কার্যক্রম আমরা শুরু করতে যাচ্ছি। প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পাঠ্যক্রমের ডিজিটাল কন্টেন্ট তৈরি করা হয়েছে বলে উল্লেখ করেন শিক্ষায় ডিজিটাল রূপান্তরের এই স্বপ্নদ্রষ্টা। ডিজিটাল প্রযুক্তি বিকাশে দীর্ঘ ৩৫ বছরের পথচলার অভিজ্ঞতা তুলে ধরে জনাব মোস্তাফা জব্বার বলেন, কম্পিউটার বিজ্ঞানে পড়া লেখা না করেও জীবনের পাঠশালা থেকে এই বিদ্যা আয়ত্ত্ব করেছি। একাগ্রতা ও আন্তরিকতার সাথে কাজ করলে সবাই তা পারবে বলে তিনি উল্লেখ করেন। স্ক্র্যাচ প্রোগ্রামিং নিয়ে এমন উদ্যোগে শিক্ষকদের অংশগ্রহণ করায় ধন্যবাদ জানান ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী। তিনি বলেন, সব কিছুর মূল সমাধান লুকিয়ে আছে শিক্ষায়। মন্ত্রী ২১টি প্রাথমিক বিদ্যালয়ের অংশগ্রহণকারী শিক্ষকের সঙ্গে মতবিনিময় করেন মন্ত্রী।
ড. জাফর ইকবাল প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, এই প্রশিক্ষণ কার্যক্রম প্রণয়নের মাধ্যমে আপনারা এমনভাবে প্রোগ্রামিং শেখানোর পদ্ধতি তৈরি করবেন, যেন শিক্ষার্থীদের প্রোগ্রামিং ভীতিটা গোড়া থেকেই দূর হয়। যেন তারা বড় হয়ে সফটওয়্যারভিত্তিক জটিল সব সমস্যার সমাধান করতে পারে।
প্রফেসর ড. এ কে এম রিয়াজুল হাসান বলেন, নতুন কারিকুলাম অনুযায়ী প্রাথমিক শিক্ষায় স্ক্র্যাচ প্রোগ্রামিং তৃতীয় শ্রেণি থেকে পঞ্চম শ্রেণিতে যুক্ত করা হয়েছে। নতুন কারিকুলামে পরীক্ষা পদ্ধতির মূল্যায়ন বদল করা হয়েছে। এছাড়া ধারাবাহিক মূল্যায়নের উপরে গুরুত্ব দেওয়া হয়েছে।
ডেস্ক রিপোর্ট: তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে তাদের রিয়েলমি সি১০০আই নিয়ে এসেছে, যা এই সেগমেন্টের ব্যাটারি পারফরম্যান্সে নতুন মানদণ্ড নির্ধারণ করেছে। নিরবচ্ছিন্ন ...
ডেস্ক রিপোর্ট: এন্ট্রি-লেভেল সেগমেন্টে ফ্ল্যাগশিপ লুকের নতুন স্মার্টফোন আনছে অপো। শীঘ্রই দেশের বাজারে উন্মোচন হতে যাচ্ছে অপো এ৬সি। অপো জানায়, স্টাইল ও এলিগেন্ট ডিজাইন চাওয়া ব্যবহারকারীদের জন্য ফ্ ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : ডিজেল সংকটে যখন দিশেহারা কৃষক, ঠিক তখনই আশার আলো দেখাচ্ছেন কুষ্টিয়ার দৌলতপুরের যুবক মনিরুল ইসলাম। অব্যবহৃত পোড়া মবিল থেকে তিনি উদ্ভাবন করেছেন ডিজেলের বিকল্প জ্বালানি ম্য ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের ইলেকট্রিক ভেহিকল (ইভি) মার্কেটের বিভিন্ন ডিজাইনের বাইকগুলো এতদিন মূলত নিত্যদিনের যাতায়াতের বাহন হিসেবেই পরিচিত ছিল। এই পরিবেশবান্ধব যাতায়াতের ধারণায় এবার গতির থ্রিল ...
সব মন্তব্য
No Comments