মো.পাভেল ইসলাম রাজশাহী: নারায়ণগঞ্জে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে যুবদলকর্মী শাওন নিহতের ঘটনায় রাজশাহী মহানগর বিএনপির উদ্যোগে গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ জুম্মা রাজশাহী মহানগর বিএনপি’র আহবায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ঈসার নেতৃত্বে নগরীর সোনাদীঘির মসজিদে ও সদস্য সচিব মামুন-অর-রশিদ মামুনের নেতৃত্বে নগরীর ভূবন মোহন পার্কে পৃথক পৃথকভাবে এই গায়েবানা জানাযার নামাজ অনুষ্ঠিত হয়।
এতে মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ইশাসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জানাজা শেষে বিএনপির নেতৃবৃন্দ বলেন, পুলিশ দিয়ে অন্দোলনকে দমন করতে চায় এই সরকার। শাওনের নিহতের শোককে শক্তিতে পরিণত করে আন্দোলনকে আরও বেগবান করার আহ্বান জানান।
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণা শহরের মগড়া নদী উদ্ধারের নামে বৈধ জমির মালিকদের উচ্ছেদের চেষ্টা এবং নদী খনন প্রকল্পে সরকারি অর্থ অপচয়ের আশঙ্কা প্রকাশ করেছেন নদীতীরবর্তী ভূমির মালিকেরা। এ বিষয়ে হয়রানি বন ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : পরিবেশ অধিদপ্তরের অভিযানে বরিশালের উজিরপুর উপজেলার দুটি অবৈধ ইটভাটার স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় অভিযানে বাঁধা ও মব সৃষ্টির অভিযোগে রাজিব হোসেন (৩৫) নামে স্থান ...
আনিছ আহমেদ(শেরপুর )প্রতিনিধিঃ ঝিনাইগাতীতে শ্যালো ইঞ্জিনচালিত ভ্রাম্যমাণ ধান মাড়াইকল গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে হোসাইন আলম (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।রবিবার ( ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচিকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে স্থানীয় ও পুলিশ সূ ...
সব মন্তব্য
No Comments