ডেস্ক রিপোর্ট: সাদাদেশে চাঁদাবাজি, ঘুষ ও দুর্নীতি বন্ধে জনগণের ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় রাজধানীর সেগুনবাগিচাস্থ আ ফ ম মাহবুবুল হক মিলনায়তনে বাসদ ঢাকা মহানগর কমিটির কর্মী সভায় এই আহ্বান জানানো হয়।
সভায় সভাপতিত্ব করেন বাসদ ঢাকা মহানগর কমিটির আহ্বায়ক সামসুল আলম জুলফিকার এবং প্রধান বক্তা ছিলেন দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হারুনার রশীদ ভূঁইয়া।
হারুনার রশীদ ভূঁইয়া বলেন, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ভোট অনুষ্ঠিত হলেও ১৯৭১ সালের পরাজিত শক্তির আস্ফালন দেখা গেছে। তবে বিএনপির নেতৃত্বাধীন জোট সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করেছে। তারেক রহমানকে প্রধানমন্ত্রী করে ৪৯ জন মন্ত্রী-প্রতিমন্ত্রী ও ১০ জন উপদেষ্টার সমন্বয়ে নতুন সরকারের কার্যক্রম শুরু হয়েছে।
তিনি আরও বলেন, জনগণ এই সরকারের কাছে বেকার সমস্যা সমাধান, মাদক-চাঁদাবাজি-ঘুষ-দুর্নীতি রোধ, বন্ধ কলকারখানা চালু, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও সবার জন্য রেশনিং ব্যবস্থা চালুর মতো কার্যকর উদ্যোগ দেখতে চায়।
হারুনার রশীদ ভূঁইয়া দাবি করেন, অন্তর্বর্তীকালীন সরকারের ১৮ মাসে যে লুটপাট ও টাকা পাচার হয়েছে, তার পূর্ণ তথ্য জনগণের সামনে প্রকাশ করে সংশ্লিষ্টদের বিচারের আওতায় আনতে হবে।
কর্মী সভায় আরও বক্তব্য রাখেন বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য মহিনউদ্দিন চৌধুরী লিটন, সাবেক সচিব মাসুদ কাশেম, শ্রমিক নেতা আবু সুফিয়ান, বাসদ ঢাকা মহানগর সদস্য সচিব জামাল শিকদার, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকার সোমেশ্বর অলি, বাংলাদেশ যুব কেন্দ্রের আহ্বায়ক ইবনে তাইয়্যেবিন বাবু, এবং মহানগর নেতা শাহিনুর ইসলাম প্রমুখ।
ডেস্ক রিপোর্ট: বিশ্ব পরিমণ্ডলে এককেন্দ্রিক আধিপত্য ও যুদ্ধের অবসান ঘটিয়ে সকল রাষ্ট্রের সমঅধিকার, মর্যাদা ও সমান অংশগ্রহণ নিশ্চিত করার সময় এসেছে বলে মনে করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। বিশ ...
ডেস্ক রিপোর্ট: সরকারি চাকরিতে অযৌক্তিকভাবে ভাইভা নম্বর বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ যুব ফ্রন্ট।মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এক বিবৃতিতে সংগঠনের আহ্বায়ক রাশেদ শাহরিয়ার এই দাবি জানান। ...
স্টাফ রিপোর্টার: প্রতারণার মামলায় জামিন পেয়ে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিদিশা সিদ্দিক। তিনি প্রয়াত সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ফেসবুকে সুইসাইড নোট দেখে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক নেতা ও জাতীয় পিপলস অ্যাকশন (এনপিএ)-এর কেন্দ্রীয় সদস্য মেঘমল্লার বসুকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করেছেন শিবিরের কেন্দ্ ...
সব মন্তব্য
No Comments