বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: মঙ্গলবার (৫ মে) দুপুরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মারুফ হাসান।
অভিযানকালে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই), দিনাজপুর-এর কর্মকর্তারা সার্বজনীন তরল পরিমাপক যন্ত্রসহ উপস্থিত ছিলেন। বিএসটিআই, দিনাজপুর-এর মেট্রোলজি পরিদর্শক তানভীর আহমেদ অভিযানে অংশ নেন।
অভিযানে ডহরা এলাকার নিউ আদর্শ ফিলিং স্টেশনে জ্বালানি তেল পরিমাপে ঘাটতি পাওয়া যায়। পরিমাপে দেখা যায়, অকটেন প্রতি ১০ লিটারে ২৩০ মিলি এবং পেট্রোল প্রতি ১০ লিটারে ১৭০ মিলি কম প্রদান করা হচ্ছিল।
এ ঘটনায় প্রতিষ্ঠানটি ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর ধারা ২৯ লঙ্ঘনের দায়ে এবং ৪৬ ধারা অনুযায়ী ২০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। একই সঙ্গে পরবর্তী জ্বালানি বিক্রয়ের পূর্বে মেশিন মেরামতের নির্দেশনা দেওয়া হয়।
এদিকে চিলাপাড়া এলাকার একটি ফিলিং স্টেশনে পেট্রোল ও অকটেন পরিমাপ পরীক্ষা করে সঠিক পাওয়া গেলে সংশ্লিষ্টদের প্রশংসা করা হয়।
অন্যদিকে উপজেলার অন্যান্য কয়েকটি ফিলিং স্টেশনে ডিজেল পরিমাপে সঠিকতা পাওয়া গেলেও পেট্রোল ও অকটেন না থাকায় তা পরীক্ষা করা সম্ভব হয়নি। এ সময় সংশ্লিষ্টদের ভবিষ্যতে জ্বালানি বিক্রয়ের পূর্বে যন্ত্রে কোনো ত্রুটি থাকলে তা দ্রুত ঠিক করার নির্দেশনা দেওয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার মারুফ হাসান জানান, জনস্বার্থে এ ধরনের ভ্রাম্যমাণ অভিযান অব্যাহত থাকবে।
মোঃ মুনসুর রহমান: সাতক্ষীরা শহরের বসুন্ধরা মাকের্ট মালিকদের নামে জমি অধিগ্রহণ ও জমির অবকাঠামো ক্ষতিপূরণের অর্থ প্রদান স্থগিত চেয়ে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করা হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর ২৬) সকালে ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও : আইনি সহায়তা সেবা আরও সহজ, দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে ডিজিটাল পদ্ধতি চালুর সম্ভাবনা নিয়ে ঠাকুরগাঁওয়ে আলোচনা ও মতামত গ্রহণ করা হয়েছে। এ সময় লিগ্যাল এইডের বর্তমান সেবা ...
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে বিদ্যুতের কাজ করতে গিয়ে প্রাণ গেল ১৬ বছর বয়সী স্কুলছাত্র মো. পারভেজ ইসলামের।বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের আইরমারী নতুনপাড়া এলাকায় ঘটে এ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় অবৈধভাবে সার মজুত ও বেশি দামে বিক্রির অভিযোগে চার ব্যবসায়ীকে অর্থ ও কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাঁদের কাছ থেকে ২৬১ বস্তা সার জব্দ করা হয়। অভিযানে ...
সব মন্তব্য
No Comments