নারায়ণগঞ্জের সিটি মেয়র প্রার্থী ঘোষণা
বিশেষ প্রতিনিধি, নারায়ণগঞ্জ: ব্যাংক, বিশ্ববিদ্যালয় ও জেলা পরিষদসহ বিভিন্ন পদে দলীয় লোক বসিয়ে সরকার একদলীয় শাসন কায়েমের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। তিনি বলেন, দেশের জনগণ এ একদলীয় শাসনব্যবস্থা মেনে নেবে না।
শুক্রবার (১৯ জুন) নারায়ণগঞ্জ জেলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে মহানগর জামায়াত আয়োজিত বিশাল কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় তিনি নারায়ণগঞ্জ মহানগর আমীর মাওলানা আবদুল জব্বারকে সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দেন।
ডা. শফিকুর রহমান বলেন, সিটি কর্পোরেশনসহ স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো জনগণের নির্বাচিত প্রতিনিধিদের দিয়ে পরিচালনা করতে হবে। তিনি অভিযোগ করেন, বর্তমান সরকারও বিরোধী দলকে বিভিন্ন ট্যাগ দিয়ে কথা বলছে। কিন্তু দেশের জনগণ তা ‘খায় না’। তিনি সরকারকে আওয়ামী লীগের পথে না হাঁটার আহ্বান জানান।
জামায়াত আমীর আরও বলেন, নারায়ণগঞ্জ এক সময় ‘প্রাচ্যের ডান্ডি’ ছিল। কিন্তু এখন সন্ত্রাস, চাঁদাবাজি ও বিচারহীনতার নগরীতে পরিণত হয়েছে। ত্বকী হত্যার বিচার হয়নি উল্লেখ করে তিনি বলেন, ব্যবসায়ীরা চাঁদাবাজদের ভয়ে আতঙ্কে আছে। তিনি সৎ ও যোগ্য নেতৃত্বের মাধ্যমে নারায়ণগঞ্জকে স্বচ্ছ ও মর্যাদাশীল নগর হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেন।
সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এমপি বলেন, আমরা ন্যায়-ইনসাফের বাংলাদেশ চাই। ভয় দেখিয়ে আমাদের থামানো যাবে না।
ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমীর নুরুল ইসলাম বুলবুল এমপি বলেন, জামায়াতে ইসলামী সৎ ও যোগ্য নাগরিক তৈরির মাধ্যমে মানবিক সমাজ প্রতিষ্ঠার জন্য কাজ করছে। নতুন করে ফ্যাসিবাদী আচরণ করলে জনগণকে সঙ্গে নিয়ে রুখে দেওয়া হবে।
ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেন, আন্দোলন যত বড় হয়, ষড়যন্ত্রও তত বাড়ে। জামায়াতের কাজ হচ্ছে সামনে এগিয়ে যাওয়া।
সভাপতির বক্তব্যে মাওলানা আবদুল জব্বার বলেন, অবহেলার কারণে নারায়ণগঞ্জের উন্নয়ন হচ্ছে না। জনগণের অধিকার আদায়ে সর্বশক্তি নিয়োগ করা হবে। তিনি দ্রুত সিটি নির্বাচনের দাবি জানান।
সম্মেলনে আরও বক্তব্য রাখেন ঢাকা-৫ আসনের সংসদ সদস্য মো. কামাল হোসেন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমাদ, নারায়ণগঞ্জ জেলা আমীর মোমিনুল হক সরকার, মহানগর নায়েবে আমীর আবদুল কাইয়ুমসহ স্থানীয় নেতৃবৃন্দ।
কর্মী সম্মেলন পরিচালনা করেন মহানগর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মনোয়ার হোসাইন।
স্টাফ রিপোর্টার: সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা ও জাসদের প্রতিষ্ঠাকালীন নেতা মোশারেফ হোসেন মারা গেছেন। রোববার ২১ জুন রাত ১টা ১৫ মিনিটে ঢাকার ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বা ...
খুলনা অফিস: গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘব ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে শনিবার, ২০ জুন খুলনা সার্কিট হাউস ময়দানে ১১ দলীয় ঐক্যের খুলনা বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথি ছি ...
মুন্সীগঞ্জ প্রতিনিধি: গণতন্ত্র প্রতিষ্ঠা ও রক্ষার জন্য বিএনপি গত পঞ্চাশ বছর ধরে আন্দোলন-সংগ্রাম করে আসছে, তাই গণতন্ত্র নিয়ে বিএনপিকে প্রশ্ন করার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখর ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান, সাবেক চিফ হুইপ, প্রতিমন্ত্রী এবং ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের পাঁচবারের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট হারুন আল রশিদকে শের ...
সব মন্তব্য
No Comments