স্টাফ রিপোর্টার: জাসদ সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা হাসানুল হক ইনু-এর বিরুদ্ধে চলমান মানবতাবিরোধী অপরাধের মামলার পুনঃতদন্ত চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন করা হয়েছে।
মামলাটি আইসিটিবিডি মামলা নং ০৩/২০২৫ হিসেবে বিচারাধীন রয়েছে। গত ১ এপ্রিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার দপ্তরে এ আবেদন জমা দেন ইনুর আইনজীবী ব্যারিস্টার সিফাত মাহমুদ।
আবেদনে মামলার তদন্ত প্রক্রিয়া নিয়ে বিভিন্ন আপত্তি তুলে ধরে পুনঃতদন্তের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
আইনজীবীরা আশা করছেন, আজ ২ এপ্রিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হতে পারে।
উল্লেখ্য, মানবতাবিরোধী অপরাধ সংক্রান্ত এ মামলাটি নিয়ে ইতোমধ্যে বিভিন্ন মহলে আলোচনা সৃষ্টি হয়েছে। পুনঃতদন্তের আবেদন গ্রহণ করা হলে মামলার কার্যক্রমে নতুন মাত্রা যোগ হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ডেস্ক রিপোর্ট: বিশ্ব পরিমণ্ডলে এককেন্দ্রিক আধিপত্য ও যুদ্ধের অবসান ঘটিয়ে সকল রাষ্ট্রের সমঅধিকার, মর্যাদা ও সমান অংশগ্রহণ নিশ্চিত করার সময় এসেছে বলে মনে করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। বিশ ...
ডেস্ক রিপোর্ট: সরকারি চাকরিতে অযৌক্তিকভাবে ভাইভা নম্বর বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ যুব ফ্রন্ট।মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এক বিবৃতিতে সংগঠনের আহ্বায়ক রাশেদ শাহরিয়ার এই দাবি জানান। ...
স্টাফ রিপোর্টার: প্রতারণার মামলায় জামিন পেয়ে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিদিশা সিদ্দিক। তিনি প্রয়াত সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ফেসবুকে সুইসাইড নোট দেখে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক নেতা ও জাতীয় পিপলস অ্যাকশন (এনপিএ)-এর কেন্দ্রীয় সদস্য মেঘমল্লার বসুকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করেছেন শিবিরের কেন্দ্ ...
সব মন্তব্য
No Comments