ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় হামে সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ১১১ জন হাম রোগী শনাক্ত হয়েছেন এবং ৯৬৬ জনকে সন্দেহজনক হিসেবে চিহ্নিত করা হয়েছে।
১৬ জুন সকাল ৮টা থেকে ১৭ জুন সকাল ৮টা পর্যন্ত সময়ের এই তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামে নিশ্চিত মৃত্যু না হলেও সন্দেহজনক হামে চারজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেট জেলার সুনামগঞ্জে দুইজন এবং অন্যান্য জেলায় দুইজনের মৃত্যু হয়। এ নিয়ে গত ১৫ মার্চ ২০২৬ থেকে আজ পর্যন্ত সন্দেহজনক হামে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৬৮ জনে। একই সময়ে নিশ্চিত হামে মারা গেছেন ৯৩ জন।
এদিকে গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১১১ জন হাম রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে ৯৬৬ জনকে সন্দেহজনক হাম রোগী হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত দেশে মোট নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ১০ হাজার ৬৩৪ জন। সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৮৮ হাজার ৮৯৫ জন।
গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন সন্দেহজনকসহ মোট ৭৩ হাজার ২৭৭ জন। একই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৬৯ হাজার ৬৮৮ জন। ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৭৩ হাজার ২৭৭ জন এবং ছাড়পত্র পেয়েছেন ৬৯ হাজার ৬৮৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচি জোরদার করা হয়েছে। পাশাপাশি সন্দেহজনক রোগীদের দ্রুত শনাক্ত করে আইসোলেশনে রাখা এবং চিকিৎসার আওতায় আনার কাজ চলছে। জ্বর ও র্যাশ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে অধিদপ্তর।
ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে, যা এ বছরের মধ্যে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৭১ জন, যা এ বছর এ ...
ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় হামে সন্দেহজনক ২ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নিশ্চিত হামে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। একই সময়ে সন্দেহজনক হামে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৫৭ জন।সোমবার (৭ ...
ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক ও নিশ্চিত হামে মোট ৩ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ১ হাজার ১৫৬ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন।সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা ...
স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামে আক্রান্ত হয়ে সন্দেহজনক ৩ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নিশ্চিতভাবে হামে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। একই সময়ে নতুন করে ১ হাজার ৯৮ জন হাম রোগী শনাক্ত হ ...
সব মন্তব্য
No Comments