স্টাফ রিপিটার: বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কার্যালয়ে সৌজন্য সাক্ষাতে বিটিআরসির নবনিযুক্ত চেয়ারম্যান মো. মহিউদ্দিন আহমেদকে ফুলেল শুভেচ্ছা জানান বাংলাদেশ ইন্টারনেট গভর্নেন্স ফোরাম (বিআইজিএফ)-এর চেয়ারপার্সন হাসানুল হক ইনু ।
নবনিযুক্ত বিটিআরসি চেয়ারম্যান বিআইজিএফ ছাড়াও টেকসই ইন্টারনেট গভর্নেন্স ব্যবস্থাপনা উন্নয়নে স্বীয় প্রতিষ্ঠানের তরফ থেকে সব ধরনের সহযোগিতার কথা জানিয়ে বলেন, ইন্টারনেট গভর্নেন্সের ব্যবস্থাপনা উন্নয়নে ২০০৯ সাল থেকে বিটিআরসি সব রকম সহযোগিতা করে আসছে। ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
বিআইজিএফ নির্বাহী কমিটির ভাইস চেয়ারপার্সন এএইচএম বজলুর রহমান এবং সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আব্দুল হক অনু সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন।
দেশের ইন্টারনেট গভর্নেন্স উন্নয়নে সম্ভাব্য ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিটিআরসি চেয়ারম্যানের সঙ্গে আলোচনায় অংশ নেন বিটিআরসির সিস্টেম অ্যান্ড সার্ভিসেস বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ খলিল-উর-রহমানক এবং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশন বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল কাজী মুস্তাফিজুর রহমান।
সৌজন্য সাক্ষাৎকালে বিটিআরসি চেয়ারম্যান আগামী এক বছরের একটি কর্মপরিকল্পনায়, ইন্টারনেট সাক্ষরতা, সামিট অফ দা ফিউচার, গ্লোবাল ডিজিটাল কম্প্যাক্ট, ডট বাংলা এবং ইন্টারনেট গভর্নেন্স ফোরামের জাতীয়, আঞ্চলিক এবং আন্তর্জাতিক সভা সমূহে যোগদানের জন্য প্রস্তুতি গ্রহণ সংক্রান্ত বিষয়গুলি অন্তর্ভুক্ত করার জন্য অনুরোধ করেন
ডেস্ক রিপোর্ট: তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে তাদের রিয়েলমি সি১০০আই নিয়ে এসেছে, যা এই সেগমেন্টের ব্যাটারি পারফরম্যান্সে নতুন মানদণ্ড নির্ধারণ করেছে। নিরবচ্ছিন্ন ...
ডেস্ক রিপোর্ট: এন্ট্রি-লেভেল সেগমেন্টে ফ্ল্যাগশিপ লুকের নতুন স্মার্টফোন আনছে অপো। শীঘ্রই দেশের বাজারে উন্মোচন হতে যাচ্ছে অপো এ৬সি। অপো জানায়, স্টাইল ও এলিগেন্ট ডিজাইন চাওয়া ব্যবহারকারীদের জন্য ফ্ ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : ডিজেল সংকটে যখন দিশেহারা কৃষক, ঠিক তখনই আশার আলো দেখাচ্ছেন কুষ্টিয়ার দৌলতপুরের যুবক মনিরুল ইসলাম। অব্যবহৃত পোড়া মবিল থেকে তিনি উদ্ভাবন করেছেন ডিজেলের বিকল্প জ্বালানি ম্য ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের ইলেকট্রিক ভেহিকল (ইভি) মার্কেটের বিভিন্ন ডিজাইনের বাইকগুলো এতদিন মূলত নিত্যদিনের যাতায়াতের বাহন হিসেবেই পরিচিত ছিল। এই পরিবেশবান্ধব যাতায়াতের ধারণায় এবার গতির থ্রিল ...
সব মন্তব্য
No Comments