ডেস্ক রিপোর্ট: আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ১০ দিন ছুটি ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বতী সরকার। মঙ্গলবার ( ৬ মে ) সচিবালয় উপদেষ্টা পরিষদরে সভায় এ সিদ্ধন্ত নেওয়া হয়েছে ।
মঙ্গলবার (৬ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে জানিয়েছেন আসন্ন ঈদ-উল-আজহা উপলক্ষ্যে ১১-১২ জুন ২০২৫ তারিখ নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা এবং ১৭ মে ২০২৫ ও ২৪ মে ২০২৫ তারিখ শনিবার সাপ্তাহিক ছুটির দিনে অফিস খোলা রাখার প্রস্তাব উপদেষ্টা পরিষদ অনুমোদন করেছে।
এরআগে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের ভেরিফেড ফেসবুক পেজে এক পোষ্টে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তিনি গণমাধমকেও ছুটির বিষয়টি নিশ্চিত করেছেন।
গেল ঈদুল ফিতরে ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯দিন ছুটি ছিল। ঈদ উপলক্ষে আগেই পাঁচ দিন টানা ছুটি ঘোষণা করেছিল সরকার। সেখানে নির্বাহী আদেশে আরও এক দিন ছুটি ঘোষণা করা হয়েছে।
অবশ্য এই ছুটি শুরুর দুই দিন আগে ২৬ মার্চ মহান স্বধীনতা ও জাতীয় দিবসের ছুটি ছিল।পরদিন ২৭ মার্চ বৃহস্পতিবার এক দিন অফিস খোলা ছিল।
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি মাদরাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়ায় অসুস্থ হয়ে ৬৩ জন শিক্ষার্থীকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাঁদে ...
স্টাফ রিপোর্টার: শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ৩৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা ...
বিশেষ প্রতিনিধি, জেদ্দা: সৌদি আরবের সাথে বাংলাদেশের ২০২৭ সালের হজচুক্তি স্বাক্ষরিত হয়েছে। গতকাল সৌদি আরবের জেদ্দায় ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এবং সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক ...
স্টাফ রিপাের্টার: জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১ এ অংশ নিতে তিন দিনের সফরে তুরস্কের আন্তালিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে তাঁর সঙ্গে রয়েছেন সহধর্ম ...
সব মন্তব্য
No Comments