নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণার পূর্বধলা উপজেলায় বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
শনিবার (২ মে ২০২৬) সকাল আনুমানিক ৮টার দিকে শ্যামগঞ্জ–দুর্গাপুর সড়কের পূর্বধলা ফায়ার সার্ভিস অফিস সংলগ্ন ইলাসপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার দক্ষিণ কালডোয়ার গ্রামের বাসিন্দা আয়নাল হক (৫৭) এবং অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি (৫০)।
আহতরা হলেন মোল্লা মিয়া (৪৫), ডা. সারা তাবাসসুম উর্মি এবং মনির হোসেন (২৩)। তাদের পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
পূর্বধলা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম জানান, দুর্গাপুর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা একটি সিএনজির ইলাসপুর এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
তিনি আরও জানান, নিহতদের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: পিরোজপুরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পিরোজপুরের কদ ...
মোঃ মুনসুর রহমান: সাতক্ষীরা শহরের বসুন্ধরা মাকের্ট মালিকদের নামে জমি অধিগ্রহণ ও জমির অবকাঠামো ক্ষতিপূরণের অর্থ প্রদান স্থগিত চেয়ে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করা হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর ২৬) সকালে ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও : আইনি সহায়তা সেবা আরও সহজ, দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে ডিজিটাল পদ্ধতি চালুর সম্ভাবনা নিয়ে ঠাকুরগাঁওয়ে আলোচনা ও মতামত গ্রহণ করা হয়েছে। এ সময় লিগ্যাল এইডের বর্তমান সেবা ...
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে বিদ্যুতের কাজ করতে গিয়ে প্রাণ গেল ১৬ বছর বয়সী স্কুলছাত্র মো. পারভেজ ইসলামের।বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের আইরমারী নতুনপাড়া এলাকায় ঘটে এ ...
সব মন্তব্য
No Comments